জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি-দুর্নীতি মামলায় সম্ভাব্য গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর আপ্তসহায়ক সুমিত রায়। তাঁর করা জরুরি আবেদনের শুনানি বৃহস্পতিবার (৬ অগস্ট) দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি.মোহনের বেঞ্চে হতে পারে বলে জানা গিয়েছে।

এর আগে একই জমি-দুর্নীতি মামলায় আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন সুমিত রায়। গত সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই আবেদন খারিজ করে দেন। যদিও পৃথক একটি চাকরি দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে তাঁকে আগাম জামিনের সুবিধা দেওয়া হয়েছিল। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, চাকরি-দুর্নীতি মামলায় নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দেওয়ার কথা রয়েছে সুমিত রায়ের। প্রয়োজনে ভবিষ্যতেও তদন্তকারীদের ডাকে সাড়া দিতে হবে। সুমিতের আশঙ্কা, ওই মামলায় হাজিরা দিতে গেলে জমি-দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে। সেই কারণেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন করেন তিনি।

আরও পড়ুন: মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

তদন্তকারী সংস্থার অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি জাল নথির সাহায্যে দখল ও বিক্রির একটি চক্রের সঙ্গে সুমিত রায়ের যোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, অর্থের বিনিময়ে সরকারি জমি বিক্রির জন্য ভুয়ো নথি তৈরি করা হত এবং গোটা প্রক্রিয়ায় তাঁর সম্মতি ছিল। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালীন সুমিত রায়কে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। হাইকোর্টে সেই আবেদন খারিজ হওয়ার পর এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর