আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির আঁচ এসে পড়ল তিলোত্তমায়। নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আজ, শুক্রবার ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত মিছিল করার কথা ছিল ককরোচ জনতা পার্টি ও বামপন্থী দলগুলির। সেই মতো এদিন দুপুরে মিছিল শুরু হয়। পরে বিক্ষোভকারীরা পুলিশের কাছে দাবি করে রাণি রাসমণি অ্যাভেনিউ-তে অবস্থান বিক্ষোভ করবে তারা। তাতে সম্মতি দেয়নি পুলিশ। তারপরেই ককরোচদের মিছিলকে কেন্দ্র করে শুরু হয় তুমুল উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে লাঠি, জুতো ছুড়তে থাকে আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা পুলিশের দিকে তেড়ে আসতে দেখা যায় আন্দোলনকারীদের।

আরও পডুন: আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

পরবর্তীতে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কলকাতা পুলিশ। যদিও বামপন্থী দলগুলির আর্জিতে সাড়া দেয় প্রশাসন। রাণি রাসমণি অ্যাভেনিউ-তে অবস্থান বিক্ষোভে বসার অনুমতি দেয় পুলিশ। সেই মতো ধর্মতলা চত্বর থেকে ব্য়ারিকেড সরিয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই রাণি রাসমণি অ্যাভেনিউ-তে ধর্না শুরু করবেন ককরোচ ও বামপন্থী দলগুলি। আবার আজ, শুক্রবারই নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে রাত জাগো কর্মসূচি রয়েছে। তাই প্রশাসন সজাগ রয়েছে। এদিনের শান্তিপূর্ণ মিছিলে অশান্তি পাকানোর পিছনে রয়েছে কিছু দেশদ্রোহীরা। মত বিশেষজ্ঞদের। তাই বিক্ষোভকারীদের গতকাল, বৃহস্পতিবারই সতর্ক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে কোনও আপত্তি নেই। কিন্তু মিছিলে এসে ভারত বিরোধী স্লোগান দিলে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে ফল ভুগতে হবে। গণতান্ত্রিক দেশে মিছিল করার অনুমতি রয়েছে সকলের। পুলিশকে অনুমতি দিতে বলেছি।’

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড