আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা বন্দ্য়োপাধ্যায় ঘোষণা করেছিলেন ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়াবেন তিনি। শহিদ সমাবেশের মঞ্চ থেকে মমতা জানিয়েছিলেন, ‘দিল্লিতে ককরোচরা আন্দোলন করছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করছে ওরা। সোনম ওয়াংচুক অনশনে বসেছেন। আমি ওদের পাশে দাঁড়াতে দিল্লিতে যাব। প্রথম থেকেই এই আন্দোলনের পাশে ছিলাম আমি।’ তারপরেই আজ, শুক্রবার জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ককরোচদের আন্দোলনে যোগ দেবেন। সেই কারণেই আগামী সোমবার দিল্লিতে যাওয়ার কথা রয়েছে তৃণমূলনেত্রীর।

আরও পডুন: আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

দিল্লিতে ককরোচদের আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজপথে নামতে দেখা গিয়েছিল কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডলদের। যন্তর মন্তরে অভিজিৎ দীপকদের ধর্না মঞ্চেও গিয়েছিলেন তৃণমূল নেতারা। এবার সেই আন্দোলনে সামিল হচ্ছেন মমতাও। সূত্রের খবর, আগামী সোমবার দিল্লিতে যন্তর মন্তরে ককরোচদের ধর্না মঞ্চে যাবেন মমতা। এই আন্দোলনে যোগদান করে তৃণমূলনেত্রী জাতীয় রাজনীতিতে বার্তা দিতে চাইছেন বলে মত রাজনৈতিক মহলের। সূত্রের খবর, শুধুই ককরোচদের ধর্না মঞ্চ নয়। মমতা দিল্লি গিয়ে রাজনৈতিক ঘুঁটিও সাজাবেন। সোমেই দিল্লিতে গিয়ে বিজেপি বিরোধী দলগুলির নেতৃত্বের সঙ্গেও দেখা করতে পারেন তৃণমূলনেত্রী। কংগ্রেসের সোনিয়া-রাহুল গান্ধি থেকে শুরু করে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়কে পাত্তা দিতে নারাজ রাজ্য বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, ‘আন্দোলনটা উঠে যাবে, নিশ্চিত থাকুন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যার হাত ধরেছেন, সেই ডুবেছে। প্রতিটা জায়গায় রাষ্ট্রদ্রোহের চর্চা করে যাওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও রাষ্ট্রদ্রোহীতার সমস্ত পাঠ পড়েছেন। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার চক্রান্তে নিত্য ছিলেন। এটা নিয়ে বলার কিছু নেই।’

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা