ফলহারিণী কালীপুজোয় দক্ষিণেশ্বর–তারাপীঠে উপচে পড়ল ভিড়, থাকছে ভোগও

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শনিবার ফলহারিণী কালীপুজো। আর এই উৎসবের উপলক্ষ্যে দক্ষিণেশ্বর–তারাপীঠে উপচে পড়েছে ভিড়। তারাপীঠে ফল দিয়ে তারা মায়ের আরাধনা করছেন ভক্তরা। তবে বিশেষ পুজো হবে রাতে। এই কারণে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর। দক্ষিণেশ্বরেও একই ছবি দেখা যাচ্ছে। সেখানে নেমেছে ভক্তদের ঢল। কথিত আছে, অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণদেব দশমহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন সারদাদেবীকে। এই পুণ্যদিনে প্রত্যেক বছর দক্ষিণেশ্বরে বিশেষ পুজো হয়। দেবীকে নানা উপাচারে ভোগ নিবেদন করাই রীতি। পুজো দেখতে বহু দূর থেকে ভক্তরা এসেছেন।

দক্ষিণেশ্বরে আজকের দিনে বিশেষ পুজো হয়। ভক্তদের বিশ্বাস, এই তিথিতে দেবীর পুজো করলে অশুভ শক্তির নাশ হয় এবং শুভ শক্তি ফল লাভ করা যায়। তাই দেবীকে তুষ্ট করতে এই বিশেষ দিনে নানা ধরণের ফল কালীকে নিবেদন করা রীতি। ফুলের মালার বদলে গোটা ফল দিয়ে মালা তৈরি করে দেবীমূর্তিকে পরানো রীতি এখানে। অন্যান্য অমাবস্যাগুলির মতো এই তিথিরও বিশেষ মাহাত্ম্য আছে। কথিত আছে, এদিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূরণ করতে ধরাধামে অবতীর্ণ হন। যদিও ভক্তের চোখে তাঁর প্রকাশ সর্বত্রই। তবু ফলহারিণী অমাবস্যায় বিশেষ নিয়ম মানলে সুখশান্তি আসে জীবনে।

এই পুজোয় যে ফল দেবীকে নিবেদন করা হয় সেটা টানা একবছর খাওয়া নিষেধ। একবছরের মধ্যে মনস্কামনা পূরণ হওয়ার পর মন্দিরে পুজো দিয়ে তবেই সেই ফল খাওয়া যায়। এমনই নিয়ম রয়েছে। দেবীকে পুজো দেওয়ার পর সেটি প্রসাদী ফল হিসাবে বাড়িতে রেখে দেন ভক্তরা। ইচ্ছাপূরণের পর ফলটি জলে ভাসিয়ে দিতে হয়। মানুষের বিশ্বাস, এই পুজো করলে অর্থ, যশ এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে। এই অমাবস্যা তিথিতে মা তারাকে দু’বার অন্নভোগ দেওয়া হয়। বিশেষ তিথিতে দুপুরে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। অন্যান্য দিনের মতোই ভাত, ডাল, সবজি, পোলাও, পাঁচরকম ভাজা, পাঁচরকম মিষ্টি, পায়েস ও শোল মাছ পোড়া নিবেদন করা হয়ে থাকে তারাপীঠে।

তারাপীঠ থেকে দক্ষিণেশ্বরে গরম উপেক্ষা করেই নেমেছে ভক্তদের ঢল। তারাপীঠ মন্দির কমিটির সেবাইত গোলক মহারাজ বলেন, ‘‌আজ তারাপীঠ মন্দিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। বেলা যত গড়াচ্ছে ভক্ত সমাগমও বাড়ছে। মা তারাকে এদিন বিশেষ ফল দিয়ে পুজো করা হয়। দুপুরে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। যতক্ষণ তারাপীঠ মন্দিরে ভক্ত থাকবে, ততক্ষণ মন্দির খোলা রাখা হবে।’‌ আর স্বামীজী জন্মভিটার সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ বলেন, ‘প্রত্যেকটি অমাবস্যার মতো এই তিথিরও বিশেষ মাহাত্ম্য আছে। তাই ফলহারিণী কালীপুজোর গুরুত্ব আলাদা। আজকের দিনে মা কালী ফলহারিণী নামে পুজো পান।’‌

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ