Loading live market data...
Loading active stocks...
Connecting...

নদিয়াতে বিপুল পরিমাণ ভেজাল ঘি উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,ফুলিয়া: পুলিশের বিশেষ অভিযানে আবারো উদ্ধার বিপুল পরিমাণে ভেজাল ঘি সহ সরঞ্জাম, পলাতক অভিযুক্ত ঘি(Ghee) ব্যবসায়ী।আবারো গোপন সূত্রে খবর পেয়ে, এক ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণে উদ্ধার ভেজাল ঘি সহ সরঞ্জাম। ঘটনায় আবারো নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ঘটনাটি নদিয়ার ফুলিয়ার নবলা পঞ্চায়েতের উমাপুর এলাকায়।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে, ওই এলাকার কৃষ্ণ রায়(Krishna Roy) নামে এক ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ। এরপর সেখান থেকে উদ্ধার করে ৩৩০ কেজি ভেজাল ঘি সহ সরঞ্জাম। যদিও খবর আগে থাকতে পেয়ে বাড়ি থেকে পলাতক হয়ে যায় অভিযুক্ত ঘি ব্যবসায়ী কৃষ্ণ রায়। সম্প্রতি গত কয়েকদিন আগেই ফুলিয়া এলাকা থেকে ৫৫০ কেজি ভেজাল ঘি(Duplicate Ghee) উদ্ধার করেছিল পুলিশ।

আর সেই রেশ কাটতে না কাটতেই আবারো বিপুল পরিমাণে ভেজাল ঘি উদ্ধারের ঘটনায় নতুন করে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পুলিশ প্রশাসনের। তবে নদিয়ার ফুলিয়া এলাকা থেকে একাধিকবার ভেজাল ঘি তৈরি করার অভিযোগ উঠে আসছে ,যা প্রমাণিত হচ্ছে পুলিশের একের পর এক অভিযানে। অন্যদিকে ভেজাল ঘি প্রসঙ্গে তৎপরতার সাথে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ। এই চক্র কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখছে পুলিশ।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর