রাজ্যের সিআইডি প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশে ব্যাপক রদবদল করল বিজেপি সরকার। রাজ্য ও কলকাতা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিককে বদলি করা হয়েছে। সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি আজ, মঙ্গলবার জারি করেছে নবান্ন। তাতে দেখা গিয়েছে, রাজ্যের সিআইডি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় আনা হয়েছে নটরাজন রমেশ বাবুকে। সিআইডি প্রধানের পদ থেকে সরিয়ে টেলিকমিউনিকেশনের এডিজি করা হয়েছে সুপ্রতিম সরকারকে। একই সঙ্গে বারুইপুরে গণধর্ষণ ও অশান্তির ঘটনায় পুলিশের গড়িমসি নিয়ে ক্ষুব্ধ ছিলেন রাজ্যের শীর্ষ পুলিশ কর্তারা। তাই এবার বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্তকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় এসেছেন অতীশ বিশ্বাস। তিনি পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। পিনাকী দত্তকে বদলি করা হয়েছে বারুইপুর পুলিশ জেলার ডিআইবি পদে। বদলি করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনারকেও। ত্রিপুরারি অথর্বের জায়গায় বিধাননগরের সিপি করা হয়েছে অমিত কুমার রাঠৌরকে।

আরও পডুন: বারুইপুর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের ধর্ষণের শিকার আরও এক নাবালিকা

ত্রিপুরারি অথর্বকে পাঠানো হয়েছে এডিজি ট্রাফিক অ্যান্ড রোড সেফ্টির দায়িত্বে। নবান্নের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, দেখা গিয়েছে কলকাতা ও রাজ্য পুলিশ নিয়ে মোট ৩৩জন আইপিএস ও ডব্লুপিএসকে
বদলি করা হয়েছে। তবে এবার সবই শীর্ষ আধিকারিক পদে রদবদল হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে, আইপিএস বিশাল গর্গকে আনা হয়েছে এডিজি আইজিপির পদে। আইজিপি এসটিএফের পদে ছিলেন আইপিএস প্রবীণ কুমার ত্রিপাঠী। তাঁকে আইজি হোমগার্ড করা হয়েছে। তাঁর জায়গায় সুধীরকুমার নীলকান্তম হয়েছেন আইজি এসটিএফ। আইজিপি উত্তরবঙ্গ করা হয়েছে সুকেশকুমার জৈনকে। অম্লান ঘোষকে এসপি, এসটিএফ, উত্তরবঙ্গ করা হয়েছে। যশপ্রীত সিংহয়ের বদলে কোচবিহারের এসপি হয়েছেন মনীশ যোশী। তিনি আগে কলকাতা ট্রাফিক পুলিশের ডিসি পদে ছিলেন। ডিসি সাইবার থেকে সরিয়ে আইপিএস স্পর্শ নীলাঙ্গীকে করা হয়েছে কলকাতার ডিসির পদে। এছাড়া বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার এবং কমিশনারের পদেও বদলি করা হয়েছে। কোচবিহার, দার্জিলিংয়ের এসপি পদে রদবদল হয়েছে। আইপিএস প্রতীক্ষা ঝড়খড়িয়াকে দার্জিলিংয়ের পুলিশ সুপার পদ থেকে সরিয়ে কলকাতা পুলিশে আনা হয়েছে। দার্জিলিংয়ের এসপি হয়েছেন শ্রীকান্ত জগন্নাথ রাও।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা