ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের নাবালিকাকে নির্যাতনের অভিযোগ বারুইপুরে। শিয়ালদহ স্টেশন থেকে খাবারের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে বারুইপুরে নিয়ে যাওয়ার অভিযোগ। ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি। বারুইপুর থানার শাসন এলাকার এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের তৎপরতায় অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতের নাম সামাদ আলি। অভিযোগ, তিনি এক নাবালিকাকে একটি ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন। সন্দেহজনক পরিস্থিতি দেখে স্থানীয় বাসিন্দারা পৌঁছে নাবালিকা ও অভিযুক্তকে আটক করেন। এরপর বারুইপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার বাড়ি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর এলাকায়। পরিবারের সঙ্গে ঝগড়ার পর সে বাড়ি ছেড়ে শিয়ালদহ স্টেশনে চলে আসে। অভিযোগ, সেখানেই মথুরাপুরের বাসিন্দা সামাদ আলি তার সঙ্গে পরিচয় করে এবং খাবারের প্রলোভন দেখিয়ে বারুইপুরের শাসন এলাকায় নিয়ে আসে। পরে একটি ভাড়া বাড়িতে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

ঘটনার পর বারুইপুর থানার পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁকে আদালতে পেশ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো-সহ প্রাসঙ্গিক আইনে মামলা রুজু করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

 

 

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন