হুমায়ূনকে ধাক্কা দিয়ে জেলা সভাপতির পদ ছাড়লেন বিজয় শেখ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হুমায়ূন কবীরের নেতৃত্বাধীন আম জনতা উন্নয়ন পার্টিতে বড় ধাক্কা। দলের মুর্শিদাবাদ জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বিজয় শেখ । তাঁর এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, মাত্র একদিন আগেই হুমায়ূন কবীরের সঙ্গে প্রকাশ্যে দেখা গিয়েছিল বিজয় সেখকে। সেই সাক্ষাতের ২৪ ঘণ্টার মধ্যেই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত ইস্তফার নির্দিষ্ট কারণ প্রকাশ্যে আসেনি। রাজনৈতিক মহলের একাংশের দাবি, সোমবার হরিহরপাড়া ব্লক সভাপতির নাম ঘোষণা হওয়ার পর থেকেই দলের অন্দরে নতুন করে আলোচনা শুরু হয়। সেই সিদ্ধান্তে অসন্তোষ থেকেই কি বিজয় সেখের এই পদত্যাগ, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দলীয় নেতৃত্বও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। উল্লেখ্য, আম জনতা উন্নয়ন পার্টির আগের নাম ছিল জনতা উন্নয়ন পার্টি। দলের প্রতিষ্ঠাকাল থেকেই সক্রিয়ভাবে কাজ করে আসছিলেন হরিহরপাড়ার বাসিন্দা বিজয় শেখ। সংগঠনের কাজে সক্রিয় ভূমিকার জন্য তাঁকে প্রথমে হরিহরপাড়া ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে বিধানসভা নির্বাচনে হরিহরপাড়া কেন্দ্র থেকে দলের প্রার্থী করা হয় বিজয় সেখকে। তৃণমূল প্রার্থী নিয়ামত সেখের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৬৮ হাজারেরও বেশি ভোট পান। যদিও নির্বাচনে জয়ী হতে পারেননি, তবুও সংগঠনে তাঁর গুরুত্ব বজায় ছিল। ভোটের পর তাঁকে মুর্শিদাবাদ জেলা সভাপতির দায়িত্ব দেয় দল।

আরও পড়ুনঃ ৩৮ বছরের প্রেমিকার সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে গুলি করে হত্যা করল ২৫ বছরের যুবক

এমন পরিস্থিতিতে হঠাৎ জেলা সভাপতির পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নতুন করে জল্পনা উসকে দিয়েছে। দলের অন্দরে কোনও মতবিরোধ তৈরি হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। এখন নজর বিজয় সেখ বা দলের শীর্ষ নেতৃত্বের পরবর্তী পদক্ষেপের দিকে। ইস্তফার প্রকৃত কারণ সামনে এলে তবেই এই রাজনৈতিক জল্পনার অবসান হবে।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের