নওদায় তুমুল বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর, বোমাবাজির ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে প্রথম দফার ১৫২টি আসনে নির্বাচন। মোট ১৬টি জেলা এবং আসন ১৫২টি। আজ, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা জঙ্গলমহলের পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। আর গতকালই নওদা বিধানসভার শিবনগর এলাকায় রাস্তার উপর বোমাবাজি হয়। হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত নওদা বিধানসভা তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। আজ, বৃহস্পতিবার অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ভোটগ্রহণ কেন্দ্রের ৫০ মিটারের মধ্যে এই ঘটনাটি ঘটায় তীব্র প্রতিবাদ করেন তৃণমূল সাংসদ আবু তাহের খান।

এদিকে এই অভিযোগকে কেন্দ্র করে আলোড়ন পড়ে যায়। আর আজ মুর্শিদাবাদের নওদা আসনে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে ঘিরে ব্যাপক বিক্ষোভ এবং গো–ব্যাক স্লোগান দেওয়া হয়। নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে হুমায়ুনের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী–সমর্থকেরা। গো–ব্যাক স্লোগানও শোনা যায় তাঁদের মুখে। হুমায়ুনকে ‘বিজেপির দালাল’ বলেও স্লোগান তুলতে থাকেন অনেকে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—বিস্তীর্ণ ভৌগোলিক পরিসরে ছড়িয়ে থাকা সব আসনগুলিতে সকাল থেকেই ভোটারদের লাইন চোখে পড়ছে। আর তার মধ্যেই এমন ঘটনা সামনে আসে।

অন্যদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার এদিন তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। মোট ১,৪৭৮ জন প্রার্থী এই পর্বে লড়াইয়ে রয়েছেন। প্রায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যা অতীতের তুলনায় নজিরবিহীন। কিন্তু এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। তখন সেখানে পৌঁছে যায় প্রচুর কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল সাংসদ আবু তাহের খান সংবাদমাধ্যমকে বলেন, ‘‌এলাকার মানুষকে ভয় দেখানোর জন্য হুমায়ুন কবীরের মদতপুষ্ট দুষ্কৃতীরা এই কাজ করেছে। গতকালও আমাদের দুই কর্মীকে মারধর করা হয়েছিল। পুলিশ ও প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।’‌ আর তারপরই আজ অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

এছাড়া ডোমকলে তৃণমূল এবং সিপিএমের মধ্যে গোলমালের ঘটনায় রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের রানীনগরের একটি বুথে বুথ জ‍্যাম করার অভিযোগ উঠল। তবে সকাল থেকে একাধিক জেলায় এবং তার অন্তর্গত নানা বুথে ইভিএম বিভ্রাটের অভিযোগ ওঠে। ইভিএম গোলমাল নিয়ে নানা অভিযোগ এলেও নির্বাচন কমিশনের তৎপরতা দেখা যায়নি বলেই অভিযোগ। তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমা? এই প্রশ্ন করা হলে হুমায়ুন কবীরের সাফাই, ‘‌আমার লোককে পাথর ছুড়লে পাল্টা রসগোল্লা ছুড়বে কি? পাল্টা শক্ত কিছু আমিও ছুড়ব। ৪ মে সব হিসাব হবে।’‌ এরপরে রাস্তায় চেয়ার নিয়ে বসে পড়েন হুমায়ুন।

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপনে চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ পুজো উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক