ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইরাল ভিডিও কাণ্ডে এমনিতেই ভোটের আগে ব্য়াকফুটে ছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। প্রথম দফার নির্বাচনের আগে তাঁর দল ছেড়ে একাধিক কর্মী-সমর্থক যোগ দিয়েছেন তৃণমূলে। এবার মুর্শিদাবাদের ভোটের আগের রাতে জোর ধাক্কা খেলেন তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন। ধর্ষণের মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ভরতপুরের বিদায়ী বিধায়কের ভাইপো রাজা শেখ। পুলিশ সূত্রে খবর, রাজা শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেই গ্রেফতার এজেইউপি দলের প্রতিষ্ঠাতার ভাইপো।

আরও পডুন: ‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

ঘরেই কুলাঙ্গার ভাইপোর কীর্তি পর্দাফাঁস হয়েছে। যার ফলে এবার ভোটবাক্সেও ধাক্কা খাবেন হুমায়ুন। দাবি বিরোধীদের। এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর জানিয়েছেন, ‘একটি মিথ্যে মামলায় আমার ভাইপো রাজা শেখকে গ্রেফতার করা হয়েছে। আমি এসপিকে ফোন করেছিলাম। আমাকে এসপি জানান, কোনও এক মহিলাকে দিয়ে আদালতে ১৬৪ ধারায় অভিযোগ করানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে তুলে নেওয়া হয়েছে। কালকের ভোটটাও তিনি দিতে পারবেন না। আর এক জন গিয়াস নামের ব্যক্তিকে ওসি অতনু দাস তাঁর বাড়ি থেকে তুলে এনেছে। আমি লোক পাঠিয়েছি। মামলা যদি থাকে, আমি মেনে নেব। যদি না থাকে, তাহলে শক্তিপুর থানা ঘেরাও করব।’

অর্থাৎ হুমায়ুনের কথাতেই স্পষ্ট ডাল মে কুছ কালা হ্যায়।

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের