পুকুর দখলের অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে, গ্রামবাসীদের লাখ টাকার মাছ বিলিয়ে দিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক বিতর্কের মাঝেই ফের নতুন বিতর্কে বিধায়ক হুমায়ুন কবীর। এবার তাঁর বিরুদ্ধে উঠেছে পুকুর দখলের অভিযোগ। তবে বিধায়কের পাল্টা দাবি, বৈধ লিজ নেওয়া পুকুর থেকেই পুলিশ মাছ তুলে গ্রামবাসীদের মধ্যে বিলি করে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হুমায়ুন কবীরের দাবি, তিনি বৈধভাবে একটি পুকুর লিজ নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন। লিজের মেয়াদ এখনও শেষ হয়নি। অথচ বৃহস্পতিবার সকালে পুলিশ ওই পুকুরে অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ টাকার মাছ গ্রামবাসীদের মধ্যে বিলি করে দেয়। এই ঘটনায় তিনি পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।

 বিধায়ক জানিয়েছেন, ভোর থেকেই জেলেরা পুকুরে মাছ ধরছিলেন। সেই সময় শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) অতনু দাসের নেতৃত্বে বিপুল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে পৌঁছান। অভিযোগ, পুলিশ জেলেদের কাছ থেকে ধরা মাছ নিয়ে তা স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিতরণ করে দেয়। হুমায়ুন কবীরের দাবি, এই পুরো অভিযানে প্রায় ১০০ জন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। হুমায়ুন কবীর জানিয়েছেন, সংশ্লিষ্ট পুকুরটি তিনি বৈধভাবে লিজ নিয়েছিলেন এবং সেই লিজের মেয়াদ ২০৩২-৩৩ সাল পর্যন্ত রয়েছে। তাই পুলিশ যে পুকুরটিকে অবৈধ দখল বলে দাবি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই তাঁর অভিযোগ। তিনি আরও জানান, গত সাত দিন ধরেই ওই পুকুর থেকে পর্যায়ক্রমে মাছ ধরা হচ্ছিল। কিন্তু এদিন হঠাৎ করেই পুলিশ অভিযান চালিয়ে সমস্ত মাছ গ্রামবাসীদের মধ্যে বিলি করে দেয়। 

আরও পড়ুন: লক্ষ্মীবারে কলকাতায় লক্ষ্মীলাভ! বিয়ের মরশুমের মাঝেই কমল সোনার দাম, আজ কত রেট?

প্রশাসনের দাবি, ওই পুকুরের লিজের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। এরপরও হুমায়ুন কবীর অবৈধভাবে পুকুরটি দখল করে মাছ চাষ করছিলেন। সেই কারণেই আইন মেনে অভিযান চালিয়ে পুকুর থেকে ধরা মাছ স্থানীয় গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে পুলিশের দাবি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একদিকে হুমায়ুন কবীর পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন, অন্যদিকে প্রশাসন বলছে, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

ডার্বির পরেই বড় ঘোষণা, এফিয়ংয়ের ভিসা জটের মধ্যেই দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা ডিফেন্ডার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে