SIR শুনানিতে হুমায়ুন কবীরকে তলব নির্বাচন কমিশনের, বিধায়ককে কোথায় ডাকা হল?

Share:

নিজস্ব প্রতিনিধি, ডেবরা : এবার SIR শুনানিতে ডাক পেলেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। শুক্রবার কলকাতায় শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরকে কলকাতার ডিপিএস রুবি পার্ক স্কুলে হাজিরা দিতে বলা হয়েছে। এইভাবে তাঁকে তলব করায় সরব ডেবরার বিধায়ক। জেলায় নিজের কর্মসূচি ছেড়ে শুক্রবার শুনানিতে হাজিরা দেওয়ার জন্য ডাক দেওয়া হয়েছে বিধায়ককে।

রাজ্যজুড়ে চলছে এসআইআর-র শুনানি। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি, সেলিব্রিটি সকলকেই ডেকে পাঠানো হচ্ছে। এবার এসআইআর শুনানিতে ডাক দেওয়া হয়েছে ডেবরার বিধায়ককে। জেলার সমস্ত কাজ ও কর্মসূচি ফেলে শুক্রবারই তাঁকে আসতে হচ্ছে কলকাতায়। জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার লিস্টে তাঁর নাম নেই। সেই কারণে তাঁকে তলব করা হয়েছে। এদিন সমস্ত নথি নিয়ে কলকাতায় ডিপিএস রুবি পার্ক স্কুলে হাজিরা দিতে আসছেন তিনি। তবে তিনি কোন সময় আসবেন তা এখনও জানা যায়নি। তবে তিনি কলকাতায় আসছেন বলে জানা গিয়েছে। 

SIR শুনানির নামে হেনস্থার অভিযোগ উঠছে। লাইনে দাঁড়িয়ে অসুস্থ হওয়ার মতো ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, মৃত্যুর ঘটনাো ঘটেছে। তারপরেও অশান্তি মিটছে না। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি সকলকেি লাইনে দাঁড়িয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। অন্যদিকে, রাজ্যের SIR নিয়ে শুক্রবার বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে থাকবেন মুখ্য কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল। স্পেশাল রোল অবজারভাররাও হাজির থাকবেন। দিল্লি থেকে আসা অবজারভাররা ভার্চুয়ালি হাজির থাকবেন এই বৈঠকে। 

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, মৃত ১০

১০ বার ডিভোর্সের জন্যে মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ