দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দ্বিতীয় দফার ভোটের আগেই ফের ভাঙন হুমায়ুনের দলে, তৃণমূলে যোগ প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া : প্রথম দফার আগেই ভাঙন শুরু হয়েছিল হুমায়ুন কবীরের দলে। দ্বিতীয় দফার আগেও অব্যাহত সেই ভাঙন। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের তিনদিন আগে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। শনিবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শেখ হাবিব তৃণমূল নেতা পুলক রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন।

জানা গিয়েছে, শনিবার সকালে উলুবেড়িয়া কলেজের সামনে তৃণমূলের দলীয় কার্যালয়ে এসেছিলেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শেখ হাবিব। এর আগে প্রথম দফার নির্বাচনেও ভাঙন ধরেছিল। নির্বাচনের ২ দিন আগে পাণ্ডবেশ্বরের প্রার্থী যোগ দিয়েছিলেন তৃণমূলে। রাজ্যে প্রথম দফার ভোটের দু’দিন আগে দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন চার প্রার্থী। পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে পাণ্ডবেশ্বরে ওই প্রার্থী যোগ দিয়েছিলেন ঘাসফুল শিবিরে। পাশাপাশি নানুর ও দুবরাজপুর বিধানসভার দুই প্রার্থী তৃণমূলে যোগ দেন। কাজল শেখের হাত ধরে তৃণমূলে আসেন তাঁরা।

এবার সামনেই দ্বিতীয় দফার নির্বাচন। তার আগেই ফের ভাঙন হুমায়ুন শিবিরে। এবার উলুবেড়িয়াতে। প্রথম দফার ভোটের দিন হুমায়ুনকে ঘিরে অশান্ত হয়েছিল নওদা। শিবনগর এলাকা থেকে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর বেরোনোর চেষ্টা করার সময়ে তাঁর উপর হামলা করা হয় অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাহিনীর দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। 

Published by:

Share Link:

More Releted News:

‘ভোটের দিন বহিরাগতদের রুখতে হবে’, দলীয় কর্মীদের কড়া নির্দেশ মমতার

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

চুঁচুড়া হাসপাতালে তীব্র জল সঙ্কট, পরিস্থিতি খতিয়ে দেখতে মুখোমুখি বিজেপি প্রার্থী ও বিদায়ী বিধায়ক

প্রথম দফার নির্বাচনে গরমে অসুস্থ হয়ে বমি, রাজ্যে ফের মৃত্যু BLO-র

‘‌২৯ তারিখ ডবল সেঞ্চুরি হবে’‌, বসিরহাট থেকে আত্মপ্রত্যয়ী জবাব অভিষেকের

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ