দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে খুন! তিন সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পারিবারিক ঝগড়ার জেরে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি হাওড়ার বালি জুটমিল শ্রমিক মহল্লার ঘটনা। সেখানে স্বামী-স্ত্রীর অশান্তিকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে।ঘটনার সময় ঘরেই উপস্থিত ছিল ওই দম্পতির তিন নাবালক সন্তান। সন্তানদের সামনেই ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। পরে তিন সন্তানকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত স্বামী। পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে।

মৃতার নাম সাকিলা খাতুন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালি জুটমিল শ্রমিক মহল্লার একটি ছোট ঘরেই পরিবার নিয়ে বসবাস করতেন জুটমিল কর্মী মহম্মদ জাভেদ। তাদের তিনটি নাবালক পুত্রসন্তান রয়েছে। প্রতিবেশীদের দাবি, প্রায় প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। মাঝে মধ্যেই সেই ঝগড়া হাতাহাতি এবং মারামারির পর্যায়েও পৌঁছে যেত। এদিন, জাভেদ কাজ সেরে বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই আবার শুরু হয় বচসা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী সাকিলাকে সজোরে ধাক্কা মারেন জাভেদ। ধাক্কার ফলে ভারসাম্য হারিয়ে সাকিলা সজোরে দেওয়ালে আঘাত পান এবং মাটিতে লুটিয়ে পড়েন। মাথার পিছনের অংশ ফেটে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ।

মায়ের এমন অবস্থায় তিন নাবালক সন্তান আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে সন্তানদের সঙ্গে নিয়েই থানায় হাজির হন জাভেদ এবং গোটা ঘটনার কথা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ অভিযুক্তকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর