পরকীয়ায় জড়িয়েছে স্ত্রী, সন্দেহের বশে শিলনোড়া দিয়ে থেঁতলে দিল স্বামী

রবিবার মিরজুর বাড়ি গিয়েছিলেন সুকুমার। সেই সময় ঘরে ঢুকে পড়ে রবি। আর তারপরেই শিলনোড়া দিয়ে মিরজুর মাথায় আঘাত করে রবি। মারধর করা হয় সুকুমারকেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রী জড়িয়েছেন পরকীয়ায় (EXTERNAL AFFAIR)। এই সন্দেহের বশেই স্ত্রীকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন (MURDER) করল স্বামী। এই ঘটনায় জখম (INJURED) আরও এক ব্যক্তি। অভিযুক্ত রবি তিরিয়া (রাজু)। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতআর এক কন্যা রয়েছে। তাঁর বিয়ে হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, রবি তিরিয়ার সঙ্গে তার স্ত্রী মিরজু তিরিয়ার সম্পর্ক ভাল ছিল না। রোজদিন লেগে থাকত বচসা। জানা গিয়েছে, তাঁদের মেয়ের বিয়ের পরে অশান্তি দিনদিন আরও বাড়তে থাকে। এমনকি পরিস্থিতি একসময় এমন পর্যায়ে যায় যে তাঁরা আলাদা থাকতেও শুরু করেন। অভিযোগ, আলাদা থাকার সময়ে মিরজুর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল স্থানীয় এক ব্যক্তির। তাঁর নাম সুকুমার। প্রায়ই লেগে থাকত মিরজুর বাড়িতে যাতায়াত।

স্থানীয় সূত্রে খবর, রবিবার মিরজুর বাড়ি গিয়েছিলেন সুকুমার। সেই সময় ঘরে ঢুকে পড়ে রবি। আর তারপরেই শিলনোড়া দিয়ে মিরজুর মাথায় আঘাত করে রবি। মারধর করা হয় সুকুমারকেও। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিরজুরের। স্থানীয় মারফৎ খবর যায় পিংলা থানার পুলিশের কাছে। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ। গ্রেফতার করা হয় রবিকে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় সুকুমারকে। এরপর তাঁকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন সুকুমার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ঠিক কী কারণে খুন ও এই ঘটনায় আরও কে বা কারা জড়িত। মৃতার দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’