রেণুকা দুই টুকরো, ভেসে গেলেন তিস্তার খালে

নিছক সন্দেহ। শুধুমাত্র তার জেরেই স্ত্রীকে খুন করে দুই টুকরো করে তাঁর দেহ ভাসিয়ে দিলেন তিস্তা ক্যানেলের জলে। শেষে গ্রেফতার স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: একই এলাকায় ছিল দুইজনের বাড়ি। সেই সূত্রেই আলাপ, প্রেম, বিয়ে। শুরুর দিক থেকেই কিন্তু সেই দাম্পত্য জীবনে দানা বেঁধেছিল অশান্তি। কিন্তু গত বছরের ডিসেম্বরে থানায় দায়ের হয় অভিযোগ। খোঁজ মিলছে না মহিলার। তাঁর বাপের বাড়ির লোকেদের সন্দেহ তাঁকে খুন করেছেন স্বামী। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশের তদন্তের শুরু। স্বামীকে আটকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। দিনের পর দিন চলে সেই জিজ্ঞাসাবাদ। কিন্তু কিছুতেই ভেঙে পড়ছিলেন না সেই যুবক। কিন্তু সময় যতই গড়াচ্ছিল ততই কথায় অসঙ্গতি ধরা পড়ছিল আরও বেশি করে। আর সেখানেই বাজিমাত করলেন পুলিশের আধিকারিকেরা। জেরায় জেরায় বেড়িয়ে এল আসল সত্য। স্ত্রীকে খুন(Murder) করে তাঁর দেহ দুই টুকরো করে তিস্তার খালে ভাসিয়ে দিয়েছেন স্বামী। আর এই ঘটনা শুনে শিউরে উঠলেন খোদ তদন্তকারীরাই। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের(North Bengal) দার্জিলিং(Darjeeling) জেলার শিলিগুড়ি(Silliguri) থানা এলাকায়।

আরও পড়ুন জমি নিয়ে বিবাদ, প্রতিবেশীর কামড়ে কান খোয়ালেন গৃহবধূ

জানা গিয়েছে, মৃত মহিলার নাম রেণুকা খাতুন(৩০)। তাঁর বাপের বাড়ি শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের দাদাভাই কলোনিতে। ৬ বছর আগে তাঁর বিয়ে হয় ওই এলাকারই বাসিন্দা এম ডি আনসারুলের সঙ্গে। এই আনসারুলের সন্দেহ ছিল, রেণুকার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই নিয়ে বিয়ের কয়দিন পর থেকেই অশান্তি শুরু হয়েছিল তাঁদের মধ্যে। এইভাবে ৬ বছর কেটেও যায়। তাঁদের একটি ৪ বছরের ছেলেও রয়েছে। কিন্তু ডিসেম্বর মাসে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান রেণুকা। তাঁর বাপের বাড়ির লোকেরা এই নিয়ে আনসারুলকে অনেক জিজ্ঞাসা করেও কিছু জানতে পারেনি। শেষে তাঁরা গত ২৪ ডিসেম্বর শিলিগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ঘটনার তদন্তে নামে। আটক করা হয়া রেণুকার স্বামীকে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। দীর্ঘ জিজ্ঞাসানাদ শেষে ভেঙে পড়ে আনসারুল। জানায় স্ত্রীকে সেই খুন করেছে।

আরও পড়ুন গাড়ি ভাড়ার টাকা নেই, মায়ের দেহ কাঁধে শ্মশানের উদ্দেশে ছেলে

কিন্তু আসল চমক অপেক্ষা করছিল তখনও। কেননা পুলিশের আধিকারিকেরা মোটামুটি ধরেই নিয়েছিলেন আনসারুলই খুন করে রেণুকার দেহ কোথাও লুকিয়ে রয়েছে। কিন্তু তারপর যা শুনলেন তাঁরা তাতে তাঁরাও ভয়ে কাঁটা হয়ে যান। জেরায় আনসারুল জানায়, স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন, এই সন্দেহের বশেই তাঁকে খুন করেছে সে। শিলিগু়ড়ির কলেজ পাড়ায় একটি বিউটি পার্লারে কাজ শিখতে যেতে রেণুকা। সেখান থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় ২৩ তারিখ রাতে ফাঁসিদেওয়ায় তাঁকে নিজে ডেকে নিয়ে গিয়ে সেখানেই কুপিয়ে খুন করে আনসারুল। তার পর রেণুকার দেহ দু’টুকরো করে চটহাট সংলগ্ন তিস্তা ক্যানেলে ভাসিয়ে দিয়েছে সে। বৃহস্পতিবার সকাল থেকেই তাই তিস্তা ক্যানেলে রেণুকার দেহাংশের সন্ধানে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। যদিও বিকাল পর্যন্ত সেই দেহের টুকরো মেলেনি কোথাও।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন