তৃণমূলের ওয়ার্ড সভাপতির হাতে আক্রান্ত আইপ্যাক কর্মী, চিকিৎসাধীন হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি ,কৃষ্ণনগর: নদিয়া জেলার কৃষ্ণনগরে আইপ্যাক কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। তৃণমূল কংগ্রেসের এক ওয়ার্ড যুব সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর পৌরসভার(Krishnannagar Municipality) ১৮ নম্বর ওয়ার্ডের চাঁদ সড়ক মসজিদ পাড়ায়, মঙ্গলবার দুপুরে।অভিযোগ, পিকলু শেখ নামে এক আইপ্যাক কর্মীকে তৃণমূলের দলীয় কার্যালয়ের মধ্যে ডেকে নিয়ে মারধর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল ছিল কৃষ্ণনগরের বাসস্ট্যান্ড(Krishnanagar Bus Stand) সংলগ্ন তৃণমূল উত্তর নদিয়া সাংগঠনিক জেলার কার্যালয়। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক মজুমদার সহ একাধিক নেতা

অভিযোগের তীর ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন খানের দিকে।ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পিকলু শেখকে(Piklu Sk.) শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছন ১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অনুপম বিশ্বাস। তিনি আহত কর্মীর পাশে দাঁড়িয়ে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। আইপ্যাক(I Pac) কর্মীর উপর হামলার অভিযোগ ঘিরে তৃণমূলের অন্দরে চাপানউতোর শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে।

যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।পুলিশ সূত্রে খবর, ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু করা হবে। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, দলীয় কার্যালয়ের মধ্যেই যদি এ ধরনের ঘটনা ঘটে, তবে সাধারণ কর্মীদের নিরাপত্তা কোথায়? বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক