‘বাবা মায়ের জন্যই দেশের হয়ে খেলতে পেরেছি’, বিশ্বজয়ী কন্যার কথায় আপ্লুত শিলিগুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজয়ী রিচা ঘোষ এখন বাংলার নয়নের মণি। আজ শুক্রবার শিলিগুড়িতে ফিরেছেন তিনি। তারপরেই শুরু হয়েছে উচ্ছ্বাস। বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি হতে পেরেছেন নিজের যোগ্যতায়, তা নিয়ে সন্দেহ নেই। তাই বলে ভুলে যাননি নিজের মাটিকে, মা বাবাকে। যারা অকুণ্ঠ পরিশ্রম করে ছোট্ট রিচাকে ক্রিকেটারে পরিণত করেছিলেন তাদের কিন্তু ভুলে যাননি। তাই শিলিগুড়িতে সংবর্ধনা মঞ্চ থেকে বাবা মাকে সমস্ত কৃতিত্বের দাবিদার করে দৃঢ় কণ্ঠে বিশ্বকাপার বলেছেন, “শিলিগুড়ি থেকে দেশের হয়ে খেলতে পেরেছি শুধুমাত্র বাবা-মায়ের জন্যই। এর পরের লক্ষ্য টি২০ বিশ্বকাপ জেতা।” সেই সঙ্গে জানালেন মহেন্দ্র সিং ধোনিই তাঁর আদর্শ।

শিলিগুড়িতে নেমে হুডখোলা গাড়িতে করে সুভাষপল্লীর বাড়িতে ফিরেছেন রিচা। চারদিক সাজানো হয়েছিল ফুল দিয়ে। নাগরিক সংবর্ধনায় ভরে উঠেছিলেন তিনি। ঘরের মেয়ের কীর্তিতে গর্বিত সকলে। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে রিচাকে সংবর্ধনা দেওয়া হয়। সেই জন্য আগেই রিচার বাড়ি থেকে রবীন্দ্র মঞ্চ পর্যন্ত বিছিয়ে দেওয়া হয়েছিল রেড কার্পেট। সেখানে হেঁটেই সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান তিনি। শিলিগুড়ি শহর জুড়ে আজ সব মিলিয়ে একেবারে সাজো সাজো রব। 

দেশে ফেরার পর এই প্রথম শিলিগুড়ি ফিরলেন রিচা। শিলিগুড়ি তাঁর প্রাণের শহর। উত্তরের কন্যা তিনি, তাই শহরের প্রতিটি আনাচে কানাচে তাঁর খুব আপন, চেনা। সকাল থেকে প্রচুর মানুষের ভিড় জমিয়েছিলেন রিচার বাড়ির সামনে। সকলেই একবার পাড়ার মেয়েটিকে ছুঁয়ে দেখতে চান, আশীর্বাদ করতে চান। প্রতিবেশীদের মুখে মুখে একটাই কথা-“রিচা আমাদের গর্ব,আমাদের প্রেরণা।

রিচার মা ছোট মেয়ের জন্য নিজের হাতে রান্না করেছিলেন। বাড়ির ভেতরে তাই শুক্রবার সকাল থেকেই ছিল অন্যরকম ব্যস্ততা। মা নিজের হাতে রান্না করছেন কিন্তু তাতে নেই রিচার প্রিয় চিলি চিকেন আর ফ্রায়েড রাইস।বিশ্বকাপ-পরবর্তী কড়া ডায়েট মেনে চলছেন রিচা। তাই মায়ের হাতের রান্না এবার বদলে গেছে পনির, মিক্স ভেজ, ডাল আর সাদাভাতে। তবু মায়ের মন কি মানে? রান্নাঘরের কোণে চুপিসারে রাখা ছিল কিছু কাটা চিকেন আর সবজি। মেয়ে খেতে চাইলেই মা ঝটপট বানিয়ে দিতে পারেন যাতে। আজ বিশ্বজয়ের গৌরব সঙ্গে নিয়ে ঘরে ফিরেছে শিলিগুড়ির কন্যা। বাইরে উচ্ছ্বাস, ভেতরে মায়ের নিঃস্বার্থ স্নেহ-এই মিশ্রণেই রিচার ঘরে ফেরা যেন আরও আবেগঘন হয়ে উঠেছে। মা শম্পা ঘোষ ঘরের মেয়েকে বরণ করেছেন পায়েস খাইয়ে।

আপাতত ১ দিনের জন্যই ফিরেছেন রিচা। স্বভাবতই শিলিগুড়িতে এখন উৎসবের মরশুম। এই একদিনকেই স্মরণীয় করে রাখতে চেয়েছে উত্তরের এই শহর। রিচা ঘোষের বাড়ির সামনে রাস্তা থেকে সর্বত্র ছেয়ে গিয়েছে রিচার ছবি, ফেস্টুন, ফ্লেক্সে। গোটা বাড়ি সাজানো হয়েছে ফুল দিয়ে।

এদিন সাংবাদিকদের সামনে রিচা বলেন, “জানি না কীভাবে ভাষায় প্রকাশ করব ৷ সবাই যেভাবে আমাকে ভালবাসা দিলেন সেটা দেখে আমি খুব খুশি। সবসময় আমরা ভেবে এসেছি আমাদের চ্যাম্পিয়ন হতে হবে ৷ মাঝে তিনটে খারাপ ম্য়াচ গিয়েছিল আমাদের ৷ কিন্তু বিশ্বকাপ জয়ের দৌড় থেকে হারিয়ে যাব এটা ভাবিনি। জানতাম সুযোগ আসবে সেটাকে কাজে লাগাতে হবে ৷”

বিশ্বকাপ জিতেই থেমে থাকতে চান না বছর বাইশের এই তরুণী। টি টোয়েন্টি বিশ্বকাপ এখন তাঁর লক্ষ্য, সেকথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রিচা। বলেছেন, “পরবর্তী যে টি-20 বিশ্বকাপ আসছে সেটা জেতাই এখন লক্ষ্য ৷ আমার মনে হয় ধাপে ধাপে এগোনোই ভাল৷” 

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর