দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘স্বামীর মৃত্যুর বিচার চাই’, ভোট দিয়ে বললেন ওয়াকফ অশান্তিতে মৃত হরগোবিন্দ দাসের স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় মুর্শিদাবাদের সামশেরগঞ্জে খুন হন হরগোবিন্দ দাস এবং তাঁর পুত্র চন্দন দাস। এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি দাস পরিবার। সেই মৃত্যুর প্রতিশোধ নিতেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ব্যালটে ভোট দিলেন মৃত হরগোবিন্দ দাসের স্ত্রী অর্থাৎ চন্দন দাসের মা। এদিন সকালে প্রথম দফায় ভোট দিলেন তিনি বললেন, ‘স্বামীর মৃত্যুর বিচার চাই।‘

২০২৫ সালের এপ্রিল মাসে ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। দফায় দফায় অশান্তি ছড়ায় এলাকাজুড়ে। সেই আবহের মধ্যেই জাফরাবাদ গ্রামে হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে নৃশংসভাবে খুন করা হয়। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে বাবা-ছেলেকে কুপিয়ে খুন করে। বাড়িতে লুটপাট চালানো হয়। ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

এই ঘটনার আটমাসের মধ্যে হরগোবিন্দ ও চন্দন দাস খুনের ঘটনার সাজা ঘোষণা করা হয়। বাবা-ছেলেকে খুনের ঘটনায় মোটা ১৩ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি মৃতের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন বিচারক। যদিও মৃতের পরিবার এই রায়ে সন্তুষ্ট নয়। তাঁরা অভিযুক্তদের ফাঁসির সাজা দাবি করেছেন।

এরপর ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নিহত বাবা-ছেলের স্ত্রী গেরুয়া শিবিরের হয়ে প্রচারে ঝাঁপিয়েছিলেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোট দিয়ে বেরিয়েও সেই স্বামী-সন্তানের নৃশংস পরিণতি ও বিচারের আর্জি শোনা যায় দাস পরিবারের গলায়। 

Published by:

Share Link:

More Releted News:

BJP-র বুথ এজেন্টের জায়গায় TMC কর্মী, শোরগোল শুরু ভরতপুরে

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহর, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুমে’

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

‘খুব আতঙ্কে আছি, বুথে যেতে পারছি না’, ময়নায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল প্রার্থীর

জমায়েত ঠেকাতে লাঠি উঁচিয়ে তাড়া, কড়া ভূমিকায় কেন্দ্রীয় বাহিনী

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ