ছবি আঁকা, কবিতা লেখার পরে আরও নিজের আরও এক গুণের কথা ফাঁস করলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: ক্যানভাসে রং-তুলিতে তিনি ছবি ফুটিয়ে তোলেন, তা সবার জানা। তাঁর একাধিক কবিতা ও রাজনৈতিক সংক্রান্ত বই রয়েছে। তিনি গান লেখেন, তার পরে পিয়ানোতে সেই গানে সুর তোলেন। তাঁর রান্নার প্রশংসা করেন অনেকেই। কিন্তু তাঁর মানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও এক গুণের কথা অনেকেরই অজানা ছিল। আজ সোমবার (৬ এপ্রিল) ভোটপ্রচারে শান্তিপুরে এসে সেই গুণের কথা নিজের মুখেই ফাঁস করলেন বাংলার প্রশাসনিক প্রধান। কী সেই গুণ?

তাঁতের কাজের জন্য বিখ্যাত শান্তিপুর। এখানকার শাড়ির সুখ্যাতি বাংলা-এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এদিন সেই শান্তিপুরেই দাঁড়িয়ে মমতা জানালেন, ‘‘আমি যে শাড়িটা আজ পরে এসেছি, এটা শান্তিপুরের। আমি নিজের ডিজাইন করা শাড়ি পরি। অনেকে নকলও করে। আমার বেশ ভাল লাগে। শান্তিপুরের শাড়ি, বসাকদের শাড়ি… বাপরে কি বিখ্যাত। পুজো এলে টের পাই।’

শান্তিপুরের শাড়ির প্রশংসা করে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘আমি শান্তিপুরে সভা করতে এসেছি শুনে, অভিষেকের মা বলেছে, ‘আমার জন্য দুটো শাড়ি এনো’। আসলে ও জানে। মজা করছে। এ টুকু তো ‘এক্সপেক্ট’ করতেই পারে বাড়ির বউ। সোনা-দানা চায় না। হার চায় না, দুল চায় না। নববর্ষের আগে দুটো শাড়ি চাইলে সেটা দেব না? এর জন্য কারও উপর নির্ভর করার দরকার নেই।’

এদিন খানিকটা হাল্কা চালে শান্তিপুরের শাড়ি নিয়ে কথা বললেও বাম জমানায় মূক ও বধির কন্যা ফেলানি বসাকের উপরে সিপিএমের হার্মাদদের অকথ্য নির্যাতনের প্রসঙ্গও উত্থাপন করে স্মৃতি রোমন্থন করেন মমতা। সেই সঙ্গে নিজের খানিকটা কষ্টের কথাও তুলে ধরেন। কথায়-কথায় বলেই ফেলেন, ‘১৯৯০ সালে মার খাওয়ার পরে রান্নায় একফোঁটা ঝাল থাকলে খেতে পারি না, ঘুমোতে পারি না ঠিক করে। আজ ১৫ দিন বাড়ির বাইরে। হোটেলে থাকতে হয়। কিন্তু হোটেলের খাবার খাই না। ওই চিঁড়ে-মুড়ি, কোনও দিন একটা ডিম সিদ্ধ— এই সব খেয়েই দিন চলে যাচ্ছে।’

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র