বাড়ির নীচে গোপন সুরঙ্গেই তৈরি হতো অস্ত্রশস্ত্র! পর্দাফাঁস পুলিশের

বসতবাড়ির নীচে সুরঙ্গ খুঁড়ে রীতিমতো অস্ত্র কারখানা তৈরি করে ফেলেছিলেন একদল দুষ্কৃতী। যা ঘুণাক্ষরেও টের পাননি পাড়ার বাসিন্দারা। ঠিক যেন বলিউডের সিনেমা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বসতবাড়ির নীচে সুরঙ্গ খুঁড়ে রীতিমতো অস্ত্র কারখানা তৈরি করে ফেলেছিলেন একদল দুষ্কৃতী। যা ঘুণাক্ষরেও টের পাননি পাড়ার বাসিন্দারা। ঠিক যেন বলিউডের সিনেমা। তবে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পর্দাফাঁস করল ওই অস্ত্র কারখানার। ঘটনাটি আসানসোলের হীরাপুর এলাকায়। সোমবার দুপুরেই আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ওয়েস্ট অভিষেক মোদির নেতৃত্বে আচমকা হানা দেয় হীরাপুর থানার পুলিশ। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনা জানাজানি হতেই আসানসোলের রহমতনগর নয়াবস্তি এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ওয়েস্ট অভিষেক মোদি জানিয়েছেন, গোপন সূত্রেই খবর পেয়ে অভিযান চালানো হয়। ওই বাড়ির নীচে গোপন কুঠুরি আগ্নেয়াস্ত্র তৈরি হচ্ছিল। তবে তদন্তের স্বার্থে কত পরিমান এবং কোন কোন আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেটা এখনই বলা যাবে না বলেও তিনি জানান। যদিও পুলিশ জানিয়েছে ওই বাড়ির মালিক মহম্মদ জাভেদ পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকাবাসীও এই ঘটনায় হতবাক। তবে, মাস খানেক আগেই কুলটি থানার বরাকরের বাংলা ঝাড়খণ্ড সীমানা থেকে এক অস্ত্রপাচারকারীকে ধরেছিল পুলিশ। তাঁর থেকে উদ্ধার হয়েছিল ২৫টি সেভেন এমএম পিস্তল এবং ৪৬ টি ম্যাগাজিন। তাঁকে জেরা করেই এই তল্লাশি বলে অনুমান।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার