তারকেশ্বরে ৪ বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ‘গুণধর’ দাদু

মশারির জাল ব্লেড দিয়ে কেটে ৪ বছরের শিশুকে অপহরণ করে যৌন নির্যাতনের খবরটি গোটা রাজ্য কে নাড়িয়ে দিয়েছে। অবশেষে অভিযুক্তকে খুঁজে গ্রেফতার করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মশারির জাল ব্লেড দিয়ে কেটে ৪ বছরের শিশুকে অপহরণ করে যৌন নির্যাতনের খবরটি গোটা রাজ্য কে নাড়িয়ে দিয়েছে। অবশেষে অভিযুক্তকে খুঁজে গ্রেফতার করল আরামবাগ পুলিশ। অভিযুক্ত আর কেউ নন, খোদ শিশুটির দাদু। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে আরামবাগ থানার পুলিশ। জানা যায়, গত ৭ নভেম্বর রাতে রেললাইনে শেডের তলায় দিদিমার পাশে শুয়ে থাকা শিশুটিকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করা হয়ে ছিল। এরপর মাঝরাতে দিদিমার ঘুম ভাঙতেই নাতনির খোঁজ করেন। নাতনিকে খুঁজে না পেতেই তিনি চিৎকার শুরু করেন। এরপর ৮ নভেম্বর শুক্রবার দুপুরে তারকেশ্বর রেললাইনের পাশে একটি হাইড্রেন থেকে উদ্ধার হয় শিশুটির রক্তাক্ত দেহ। এবং তখনও তাঁর মধ্যে প্রাণ ছিল।

তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় গতকাল থেকেই শোরগোল পড়ে গিয়েছে হুগলির তারকেশ্বরে। তবে শিশুটির পরিবার থানায় এফআইআর দায়ের করতে গেলে প্রথমে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার জানিয়েছিল। এরপর বিরোধী দলের নেতৃত্বে পুলিশ তদন্তে নামে। তবে তদন্তে নেমে শিশুটির দাদুর কথায় অসংলগ্ন লেগেছিল তদন্তকারীদের। এরপরই শনিবার শিশুটির দাদুকে আটক করা হয়ে। অবশেষে তাঁকে জিজ্ঞাসাবাদের পর রবিবার (৯ নভেম্বর) তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ ঘুমন্ত শিশুকে অপহরণ করে পাশবিক অত্যাচার, ড্রেনের পাশে ফেলে পালাল দুষ্কৃতী, উত্তপ্ত তারকেশ্বর

প্রসঙ্গত, ঘটনার দিন রাতে শিশুটি দিদিমার পাশে মশারির নিচে খাটে ঘুমাচ্ছিল রেললাইনের শেডের তলায়, তখনই আক্রমণকারী মশারির জাল ব্লেড দিয়ে কেটে তাঁকে অপহরণ করে নিয়ে যায়। এরপর ভোর ৪ টে নাগাদ দিদিমা চোখ খুলতেই নাতনিকে দেখতে না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। কখন নাতনি তাঁর পাশ থেকে চলে গেল, তা তিনি নাকি বুঝতেই পারেননি। কারা তাঁকে তুলে নিয়ে গিয়েছিল সেটাও তাঁর অজানা। এর পরের দিন ৮ নভেম্বর বিকেলে তারকেশ্বর রেলওয়ে হাই ড্রেনের কাছে শিশুটিকে নগ্ন এবং রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁর শরীর এখন স্থিতিশীল। এরপর পরিবারটি তাদের অনিশ্চিত জীবনযাত্রার কথা তুলে ধরে, বলেছেন, ‘আমরা রাস্তায় থাকি কারণ তাঁরা আমাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে। আমরা কোথায় যাব? আমাদের কোনও ঘরবাড়ি নেই।’ শিশু যৌন নিপীড়নের জন্যে পুলিশ কর্তৃপক্ষ যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে একটি মামলা দায়ের করেছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6