প্রথম দফায় চমক পুরুলিয়ায়, ৯টি বিধানসভা কেন্দ্রে থাকছে ২৫০ টি সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথ

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: রাত পোহালেই পুরুলিয়ায় নির্বাচন। বুধবার (২২ এপ্রিল) তীব্র দাবদাহ উপেক্ষা করেই সকাল থেকেই জেলার চারটি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ইভিএম সহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা শুরু করেছেন ভোট কর্মীরা। সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের ডিস্ট্রিবিউশন সেন্টার সহ রঘুনাথপুর মহকুমার রঘুনাথপুর কলেজ, মানবাজার মহকুমার মানভুম মহাবিদ্যালয় এবং ঝালদা মহকুমার সত্যভামা বিদ্যাপীঠ থেকে সকাল থেকে ইভিএম সংগ্রহ করতে ভোটকর্মীদের দীর্ঘ লাইন চোখে পড়ে।

এবার পুরুলিয়ার ভোটে প্রধান আকর্ষণ মহিলা পরিচালিত বুথ। জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে থাকছে মোট ২৫০ টি সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথ। মহিলা পরিচালিত প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে মোট চারজন মহিলা কর্মী থাকছেন  পাশাপাশি নিরাপত্তার দায়িত্বেও থাকছে মহিলা বাহিনী। পুরুলিয়া জেলায় মোট ভোটার সংখ্যা ২২,৫২,৮০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১,৫৬,৮৩৭ জন, মহিলা ভোটার ১০,৯৫,৯৫৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৪ জন। জেলায় মোট ভোটগ্রহণ কেন্দ্র ২,৮০২টি, যার মধ্যে ২৫০টি সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথ।

বিগত ভোটের থেকে মহিলা পরিচালিত বুথের সংখ্যা বাড়ায় মহিলা ভোটকর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছে, যা বিগত নির্বাচনের তুলনায় অনেক বেশি। এদিন ভোট পরিচালনায় অংশ নেওয়া অধিকাংশ মহিলা ভোটকর্মীই প্রথমবার এই দায়িত্ব পালন করছেন। তাঁদের বক্তব্য, ‘সরকারি চাকরিতে থাকলেও প্রথমবার ভোটের কাজে যুক্ত হতে পেরে আলাদা উন্মাদনা কাজ করছে। পুরুলিয়ার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক কোন্তম সুধীর জানান, জেলায় সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে জেলা নির্বাচন দপ্তর। দাবদাহের কথা মাথায় রেখে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এবং ভোট কর্মীদের ওআরএস দেওয়া হচ্ছে।

পুরুষ ভোটারদের পাশাপাশি মহিলা ভোটারদের গুরুত্বের কথা মাথায় রেখে জেলায় এবার আড়াইশো মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে থাকছেন চারজন মহিলা ভোট কর্মী। জেলায় মোট ১৫১ কোম্পানি কেন্দ্র বাহিনী রয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নিরাপত্তার পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় নজরদারিও রাখা হয়েছে বলে জানান জেলা নির্বাচন আধিকারিক।

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য