পুলিশের সচেতনতা অভিযানের মাঝেই যুবককে ছেলেধরা সন্দেহে গণধোলাই

ইদের মেলায় বেড়াতে আসা বছর ৩২’র যুবককেই ছেলেধরা সন্দেহে মারধর করা হল ব্যারাকপুর-২ ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের কাঠালিয়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাচ্চা চুরি আর ছেলেধরার গুজব ছড়িয়ে পড়েছে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বিস্তীর্ণ অংশে। আর তার জেরে যত্রতত্র যাকেতাকে যেখানে সেখানে ধরে গণধোলাই(Mob Lynching) দেওয়া হচ্ছে। সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যাকে গণধোলাই দেওয়া হচ্ছে সে আদতে ছেলেধরাই নয়। এই ঘটনা ঠেকাতে পুলিশ প্রশাসনের তরফে সচেতনার অভিযান চালানো হচ্ছে। কিন্তু তাতেও যে খুব একটা কেউ কান দিচ্ছে না সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ব্যারাকপুর শিল্পাঞ্চলের একটি ঘটনা। সেখানে এক যুবককে ছেলেধরা সন্দেহে ব্যাপক মারধর করে হয়েছে। সেই যুবক এখন হাসপাতালে শুয়ে কার্যত মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। গুজব রটিয়ে মারধরের ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। তবে এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর মহকুমার(Barracpur Sub Division) ব্যারাকপুর-২ ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের(Mohonpur GP) কাঠালিয়া এলাকায়। ইদের মেলায় বেড়াতে আসা বছর ৩২’র যুবককেই ছেলেধরা সন্দেহে মারধর করা হয়।  

জানা গিয়েছে, কাঠালিয়ার ইদের মেলায় বেড়াতে আসা নাজির হোসেনকে বেধড়ক মারধর করা হয় ছেলেধরা সন্দেহে। গুরুতর জখম অবস্থায় তিনি কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন। গুজব রটিয়ে মারধরের ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন মোহনপুর এলাকার বাসিন্দা। থানা ঘেরাও করে তাঁরা বিক্ষোভও দেখান। নাজির আদতে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। মেলায় ঘোরাঘুরির সময় কয়েকজন যুবক তাঁকে ঘিরে ধরে। বলে, ‘তুই এলাকার বাচ্চা চুরি করতে এসেছিস।’ এরপরই শুরু হয় গণপ্রহার। গুরুতর জখম অবস্থায় নাজির হোসেনকে প্রথমে বারাকপুর বি এন বসু হাসপাতাল ও পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতা আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মারধরের খবর ছড়িয়ে পড়তেই নাজিরের পরিবার ও পরিজন মোহনপুর থানায় এসে বিক্ষোভ দেখায়। অভিযোগ দায়েরও করা করে। দোষীর শাস্তি দাবি করেতে বিক্ষোভ দেখান তাঁরা। এলাকার লোকের দাবি, ভালো একটা ছেলেকে এভাবে ছেলে ধরা অপবাদ দিয়ে মারধর করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। এলাকার উত্তেজনা থাকার পুলিশ পিকেট বসানো হয়েছে।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা