চরম বিপদে ‘ইন্ডিয়ান আইডলের’ প্রতিযোগী বঙ্গ তনয়া, পরিত্রাতা হয়ে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রবাদে আছে যেমন কথা তেমন কাজ। আর সেই কথা আরও একবার প্রমাণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপদের মুখে পড়া এক তরুণ প্রতিভাকে সাহায্য করে কার্যত তার স্বপ্নের পথ খুলে দিলেন তিনি। সর্বভারতীয় সঙ্গীত প্রতিযোগিতা ইন্ডিয়ান আইডল-এর টপ ১০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নেওয়া বঙ্গকন্যা অঙ্কিতা প্রধান পাসপোর্ট সমস্যার কারণে বড় সঙ্কটে পড়েছিলেন। কিন্তু দ্রুত উদ্যোগে সেই সমস্যার সমাধান হয়ে যায়।

পূর্ব মেদিনীপুরের কাঁথি-র বাসিন্দা অঙ্কিতা ছোট বয়সেই নিজের গানের দক্ষতায় জাতীয় স্তরে নজর কেড়েছেন। তার গানে মুগ্ধ হয়েছেন শ্রেয়া ঘোষাল, শান এবং বিশাল দাদলানি-র মতো বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্বরা। বাংলা থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে ধাপে ধাপে এগিয়ে টপ টেনে জায়গা করে নিয়েছেন তিনি। এতদিন প্রতিযোগিতার শুটিং চলছিল মুম্বই-তে। পরবর্তী ধাপের শুটিং হওয়ার কথা দুবাই-তে। কিন্তু অঙ্কিতা নাবালিকা হওয়ায় তাঁর মাকে সঙ্গে নিয়ে যাওয়া প্রয়োজন ছিল। সেই অনুযায়ী মায়ের পাসপোর্টের আবেদন করা হলেও নানা জটিলতায় তা সময়মতো হাতে আসেনি। নির্দিষ্ট সময়ের মধ্যে পাসপোর্ট জমা না দিতে পারলে প্রতিযোগিতা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে অঙ্কিতার পরিবার সাহায্যের জন্য তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের সঙ্গে যোগাযোগ করে। বিষয়টি জানার পর দ্রুত হস্তক্ষেপ করেন তিনি। তাঁর উদ্যোগেই অঙ্কিতার মায়ের পাসপোর্ট দ্রুত হাতে পৌঁছে যায়।

ফলে এখন নিশ্চিন্তে দুবাইয়ে শুটিংয়ে অংশ নিতে পারবেন অঙ্কিতা। এই সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ও তাঁর পরিবার। এর আগেও নীরবে বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় আরও একটি ঘটনা যুক্ত হল বলেই মনে করছেন অনেকেই।

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের