উদাসীন শিক্ষক-শিক্ষিকা, পালিত হলনা স্বাধীনতা দিবস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার ভারতবাসী ৭৭তম স্বাধীনতা দিবস পালন করেছে। সমগ্র ভারতের সুদূর সীমান্ত থেকে গ্রাম-শহরগুলির আনাচে কানাচে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। তবে আশ্চর্যজনকভাবে উত্তর ২৪ পরগণার বনগাঁ ব্লকের কালুপুর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ জিয়ালা এফপি বিদ্যালয়ে পালিত হলনা স্বাধীনতা দিবস।

ছাত্রছাত্রীরা সকাল ৬ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত দাঁড়িয়ে থাকে। অথচ কোন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে আসেনি বলে অভিযোগ। ক্ষোভে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। বুধবার বিদ্যালয়ে পরীক্ষা ছিল। শিক্ষিকা ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। পরীক্ষা স্থগিত হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, এই বিদ্যালয়ে সঠিকভাবে পঠন-পাঠন হয় না। শিক্ষক-শিক্ষিকারা সঠিক সময় মত স্কুলে আসে না। ছাত্র-ছাত্রীদের দিয়ে বিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম করানো হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান আলোর দুয়ার। শিক্ষক-শিক্ষিকা শিশুদের নৈতিকতার শিক্ষা দেয়। অথচ যারা শিক্ষাগুরু তাঁদেরই যদি ত্রুটি থাকে আদর্শ মানুষ গড়ার কারিগর কোথায় পাবে মানুষ?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান