পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে ১০ দিনের জন্য বন্ধ ক্লাস, পিছল মিড-টার্ম পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি:  এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এবং তাঁর আত্মহত্যার খবরকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পঞ্জাবের ফগওয়াড়ার  লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (LPU)। ঘটেছে অগ্নিসংযোগের মতও ঘটনা। সেই  অশান্তির জেরে বড় সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে টানা ১০ দিনের জন্য সমস্ত  ক্লাস স্থগিত করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে মিড-টার্ম পরীক্ষাও।   

ঘটনার সূত্রপাত ক্যাম্পাসে এক মহিলা পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ঘিরে ছড়িয়ে পড়া খবর ও সামাজিক মাধ্যমে নানা দাবিকে কেন্দ্র করে। রবিবার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পড়ুয়াদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও সামনে আসে। বিক্ষোভকারীরা জাতীয় সড়ক-৪৪ অবরোধ করায় যান চলাচলেও প্রভাব পড়ে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের নিরাপত্তা ও সুস্থতার কথা মাথায় রেখেই ১০ দিনের জন্য ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত করা মিড-টার্ম পরীক্ষার নতুন সূচি পরে বিশ্ববিদ্যালয়  ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে  জানানো হবে। 

আরও পড়ুন: নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

এই সময়  পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে বাড়ি ফিরে যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছে। তবে যারা ক্যাম্পাসে থাকবেন, তাঁদের হস্টেল বা নিজেদের থাকার জায়গার মধ্যে থাকতে হবে।   অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি অশান্তি সংক্রান্ত কোনও কার্যকলাপে জড়িত না হতেও বলা হয়েছে। অন্যদিকে, ধর্ষণের অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে এবং বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।  সিসিটিভি ফুটেজ, ফরেনসিক তথ্য ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সামাজিক মাধ্যমে ছড়ানো কিছু দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে। 

 

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা