রঙ্গোলিতে ‘অ-আ-ক-খ’! ভাষা দিবসে অভিনব কায়দায় বাংলা বর্ণমালা চিনল খুদেরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার : ”আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি।” আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই গানটি প্রাসঙ্গিক। যে বাংলা ভাষার জন্য ঝড়েছে শহিদের রক্ত, সেই ভাষার গুরুত্ব শিশুদের বোঝাতে উদ্যোগ নিলেন অভিভাবকরা। নতুন পদ্ধতিতে বর্ণমালার সঙ্গে হল পরিচয়।

সময়ের সঙ্গে সঙ্গে মাতৃভাষার প্রতি ছোটদের টান কমেই চলেছে। বাংলায় কথা বলতে পারলেও বাংলা বর্ণমালা সম্পর্কে ধারণা নেই অনেক শিশুরই। বর্তমান যুগে অনেক অভিভাবকদের বলতে শোনা যায়, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। যা অত্যন্ত লজ্জাজনক। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভাষা দিবস সম্পর্কে বোঝানোর আগে বাংলা বর্ণমালা জেনে রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছেন এই সকল অভিভাবকৃঅভিভাবিকারা। জানা গিয়েছে, আলিপুরদুয়ারের ওই স্কুলের প্রায় ১৫ জন অভিভাবক স্কুলের মাঠেই রঙ্গোলি তৈরি করেছেন। রঙ্গোলিতে তাঁরা ফুটিয়ে তুলেছেন নিজেদের মনের ভাবনা। লিখেছেন বাংলার বর্ণমালা। রঙিন বর্ণমালা দেখে তার সঙ্গে পরিচিত হয়েছে শিশুরা। 

প্রত্যেক বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এই দিনে বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এইবারের আলিপুরদুয়ারের একটি স্কুলে রঙ্গোলির মাধ্যমে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকরা জানিয়েছেন, এখন অনেকে শিশুই বাংলা বর্ণমালার সঙ্গে সঠিকভাবে পরিচিত নয়। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করায় বাংলার ভাষার সঙ্গে তত বেশি পরিচিত নয়। যেই ভাষায় সে কথা বলছে, সেই মাতৃভাষা সম্পর্কে সম্মক জ্ঞান থাকা প্রয়োজন। নিজের ভাষায় প্রতি সম্মান জানানো সবার আগে দরকার।

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

২০৯ কেজি ওজনের রোগীর জটিল অস্ত্রোপচার, প্রাণ বাঁচিয়ে নজির গড়ল দিল্লির এইমস

ছেলের হাত ধরে জীবনে প্রথমবার সমুদ্র সৈকতে অশীতিপর বৃদ্ধ, ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

আংটি-হার বানাতে দিতেই সাড়ে ৩ কোটির সোনা গায়েব, অভিযুক্ত কারিগরদের খুঁজছে পুলিশ

দীর্ঘদিন ধরে নাবালিকাকে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ, কাঠগড়ার বাবা-সহ ৭

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

জেলে ভাইকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক-পুত্রের

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক