হাওড়ায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, বিজ্ঞপ্তি নবান্নের

প্রশাসন, পুলিশ, স্থানীয় ক্লাব ও ইমামদের শান্তির জন্য এগিয়ে আসার উদ্যোগ নিতে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তেজনায় রাশ টানতে ও ভুয়ো খবরের রমরমা রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে হাওড়ায়। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। সোমবার সকাল ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

দিল্লির বিজেপি নেত্রী পয়গম্বর সম্পর্ক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই উত্তাল হাওড়া। গত বৃহস্পতিবারের পরে শুক্রবার আরও উত্তাল হয়ে ওঠে হাওড়া। দেখানো হয় প্রতিবাদ। তার পরেই চলে পথ অবরোধ, পুলিশকে লক্ষ্য করে চলে বিক্ষোভকারীদের ইটবৃষ্টি। রয়েছে পুলিশকে বোমা ছোঁড়ার অভিযোগ। থানা চত্ত্বরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এদিকে প্রায় ৩ ঘণ্টা ধরে আপ্রাণ চেষ্টা চালিয়ে অবরোধ ও বিক্ষোভ প্রশমিত করে পুলিশ। ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। বিক্ষোভ দেখা যায় হাওড়া, উলুবেড়িয়া, পাঁচলা ৬ নম্বর জাতীয় সড়কে। উল্লখ্য, এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন, পুলিশ, স্থানীয় ক্লাব ও ইমামদের শান্তির জন্য এগিয়ে আসার উদ্যোগ নিতে বলেছেন তিনি।  জানা গিয়েছে, বাতিল হয়েছে একাধিক দূর পাল্লার ট্রেন। 

শুক্রবারের জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, ভয়েস কলের ক্ষেত্রে জারি থাকবে নিয়ন্ত্রণ। করা যাবে সাধারণ ফোন কল, এসএমএস। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে না নির্দেশ দেওয়া  হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। গুজব ছড়ালেই কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।

     

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

ট্রেনের ভেন্ডারে ২ নৃত্যশিল্পীকে কুমন্তব্য, অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

স্টারমারের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

‘সরকারি চাকরির ৫০ পরীক্ষা দিয়ে ব্যর্থ’, বাবাকে চিঠি লিখে আত্মঘাতী বিটেক গোল্ড মেডেলিস্ট

দুর্যোগের জেরে কলকাতা এয়ারপোর্টে পরিষেবা ব্যাহত, আকাশে চক্কর কাটছে একাধিক বিমান

এবার মহালয়ায় দুর্গারূপে দিতিপ্রিয়া রায়, কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে?

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

গ্রামের মুখিয়া হতে ৬৩ বছরে মাধ্যমিক পরীক্ষা, ৭৯.৬ শতাংশ নম্বর পেয়ে চমকে দিলেন বৃদ্ধা

সাতদিনের মধ্যে বিধায়কদের প্রশ্নের উত্তর দিতে হবে মন্ত্রীদের, নির্দেশ শুভেন্দুর

বিকেলেই খুলছে একুশে জুলাইয়ের ফাইল, তৃণমূলের পর্দাফাঁস করবেন মুখ্যমন্ত্রী