বাজেয়াপ্ত ১ কোটি ৩১ লাখ টাকার সোনা, রাজধানী এক্সপ্রেসে গ্রেফতার দুই

সোনা পাচার করতে গিয়ে গ্রেফতার হলেন দুই মহিলা। বুধবার রাতে রাজধানী এক্সপ্রেস থেকে ওই দুইজনকে গ্রেফতার করে তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনা পাচার করতে গিয়ে গ্রেফতার হলেন দুই মহিলা। বুধবার রাতে রাজধানী এক্সপ্রেস থেকে ওই দুইজনকে গ্রেফতার করে তদন্তকারীরা। বুধবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন ঢুকতে তল্লাশি চালান গোয়েন্দারা। সেই তল্লাশি অভিযানে নেমে দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছে থেকে ১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা বুধবার রাতের রাজধানী এক্সপ্রেসে হানা দেন। গোয়েন্দাদের কাছে খবর ছিল, রাজধানী এক্সপ্রেসে চেপে দুই মহিলা সোনা নিয়ে যাচ্ছিল পাচার করার উদ্দেশ্যে। এর পর নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থামলে তল্লাশি অভিযান শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। তল্লাশি চালিয়ে সোনা-সহ দুই মহিলাকে হাতেনাতে পাকড়াও করেন তাঁরা। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে দুই মহিলার নাম লীলা গোস্বামী ও মৌসুমী অধিকারী। ধৃতদের কাছে থেকে উদ্ধার হওয়া সোনার পরিমাণ ২ কেজি ৬৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা বলে জানা গিয়েছে। সোনা পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে সেই সম্পর্কে ধৃতদের জিজ্ঞসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা। ধৃত দুই মহিলাকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। দুই মহিলা পাচারকারী  লীলা গোস্বামী ও মৌসুমী অধিকারীর সঙ্গে আর কে কে জড়িত, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। বিপুল পরিমাণ সোনা-সহ ট্রেন থেকে দুই পাচারকারীকে গ্রেফতার করে পাচারের ছক বানচাল করে গোয়েন্দারা বড় সাফল্য পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?