ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য রাজনীতিতে চমকে দেওয়ার মতো ঘটনা ঘটে গতকাল, বৃহস্পতিবার রাতে। জাতীয় নির্বাচন কমিশন আপাতত ফ্রিজ করে দেয় তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক। গতকাল, রাতেই কমিশন অন্তর্বর্তী নির্দেশ দেয় ঘাসের উপর জোড়াফুল ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম আর ব্যবহার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় শিবির। তারপরেই জোর জল্পনা শুরু হয়েছে। এবার কোন প্রতীকে ভোটে লড়বে বা প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বা ঋতব্রতরা?

সূত্রের খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আজ, শুক্রবার সকালে নির্বাচন কমিশনে একটি ই-মেল পাঠিয়েছে। তাতে তাঁদের দলের নাম ও প্রতীকের জন্য সাজেশন দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত কমিশনের। সূত্রের খবর, ঋতব্রত শিবির কমিশনে চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁরা তিনটি প্রতীক প্রস্তাব করেছেন। তার মধ্যে রয়েছে, খাম, টর্চ ও ব্ল্যাকবোর্ড। নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস ও জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস। এখন পুরো বলটাই কমিশনের কোর্টে। তাঁরা যা সিদ্ধান্ত নেবেন সেটাই শিরধার্য হিসেবে মেনে নেবেন বলে জানিয়েছে ঋতব্রত শিবির।

আরও পডুন: চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

তৃণমূলের প্রতীক-দ্বন্দ্বে আপাতত অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কমিশন। আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই কেন্দ্র নন্দীগ্রাম এবং রেজিনগরে বিধানসভার উপ নির্বাচন রয়েছে। সব পক্ষই তার জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। কিন্তু তৃণমূলের দুই শিবির এখনও জানে না, তারা কোন প্রতীকে লড়বে। বৃহস্পতিবার কমিশন জানিয়েছে, আপাতত কোনও পক্ষকেই আসল তৃণমূল হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামটিও আপাতত কোনও পক্ষ ব্যবহার করতে পারবে না। দুই শিবিরকে নিজেদের জন্য আলাদা নাম বেছে নিতে হবে বলেই নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। চাইলে সেই নামের সঙ্গে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর সম্পর্কের উল্লেখ রাখা যাবে। তারপরেই ঋতব্রত শিবির তড়িঘড়ি নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে।

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের জেরে রাতারাতি বদলে গেল হোটেল-রেস্তরাঁর চেহারা

১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন, ক্ষতবিক্ষত দেহ ছিঁড়ে খেল কুকুর, গ্রেফতার ৩ কিশোর

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

বিধাননগরে নতুন ট্র্যাফিক কন্ট্রোলের উদ্বোধনে শুভেন্দু অধিকারী

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! পুজোর মুখে খড়্গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল-এক্সপ্রেস 

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি