চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোয় ভিড় সামলাতে এবার আকাশপথে নজরদারিতে আরও এক ধাপ এগোতে চাইছে কলকাতা পুলিশ। শুধু ভিড়ের উপর নজর রাখাই নয়, চিনা মাঞ্জার মতো বিপজ্জনক সুতো মোকাবিলাতেও বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়ার পরিকল্পনা করছে লালবাজার। সেই উদ্দেশ্যেই কোটি টাকা খরচ করে নতুন দু’টি অত্যাধুনিক ড্রোন কেনা হচ্ছে। পুলিশের দাবি, বিশেষ প্রযুক্তি ও শক্তিশালী ব্লেডের কারণে এই ড্রোন প্রয়োজনে চিনা মাঞ্জার সুতো কেটে বেরিয়ে গিয়ে নিজের রাস্তা করে নেবে।

চিনা মাঞ্জা এবং সাধারণ মাঞ্জার কারণে প্রতি বছরই দুর্ঘটনার খবর সামনে আসে। বাইক বা স্কুটারে যাতায়াতের সময় গলায় মাঞ্জা জড়িয়ে গুরুতর আহত হয়েছেন বহু মানুষ। গত মাসেই মা উড়ালপুল দিয়ে বাইকে যাওয়ার সময় চিনা মাঞ্জার সুতো গলায় জড়িয়ে আহত হন কলকাতা পুলিশের এক আধিকারিক। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কোনওমতে প্রাণে বেঁচে যান তিনি। এই পরিস্থিতিতে বিশ্বকর্মা পুজোয় মাঞ্জার উপর নজরদারি বাড়াতে ড্রোন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। তবে আকাশে ওড়ানো ড্রোনের ক্ষেত্রেও মাঞ্জা বিপজ্জনক হয়ে উঠতে পারে। সুতো ড্রোনের ব্লেডে জড়িয়ে গেলে যন্ত্রটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ার আশঙ্কা থাকে। সেই সমস্যা মাথায় রেখেই বিশেষ ধরনের ড্রোন আনা হচ্ছে।

আরও পড়ুন: উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুন ড্রোনের ব্লেড এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে শক্ত চিনা মাঞ্জার সঙ্গেও ধাক্কা লাগলে তা কেটে বেরিয়ে আসতে পারে। মাঞ্জা যাতে ড্রোনের পাখায় আটকে গিয়ে বিপদ তৈরি না করে, সেই ব্যবস্থাও রাখা হচ্ছে। ফলে ভবিষ্যতে আকাশপথে নজরদারির পাশাপাশি কোথাও চিনা মাঞ্জা ব্যবহার করে ঘুড়ি ওড়ানো হচ্ছে কি না, সেটিও চিহ্নিত করা সহজ হবে। তবে পুলিশ আধিকারিকদের মতে, এবারের বিশ্বকর্মা পুজো থেকেই এই বিশেষ সুবিধা পুরোপুরি ব্যবহার করা সম্ভব নাও হতে পারে। কয়েক মাস পর থেকে ঘুড়ির সুতো শনাক্ত ও মোকাবিলায় নতুন ড্রোনকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। লালবাজারের পরিকল্পনা অনুযায়ী, আপাতত পুজো এবং বিভিন্ন উৎসবের সময় দিন-রাত নজরদারির কাজে ব্যবহার করা হবে ড্রোন দু’টিকে। ভিড়ের মধ্যে কারও আচরণ সন্দেহজনক মনে হলে ড্রোনের ক্যামেরায় তোলা ছবি ও ভিডিও দেখে তাঁকে শনাক্ত করা সম্ভব হবে। নির্দিষ্ট কোনও ব্যক্তি বা জায়গার উপরেও আকাশপথে নজর রাখা যাবে। নতুন ড্রোনের আরও একটি বিশেষ সুবিধা হল স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা। মাটিতে থাকা নিয়ন্ত্রকের সঙ্গে কোনও কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে ড্রোন নিজে থেকেই নিয়ন্ত্রকের কাছে ফিরে এসে অবতরণ করবে। ব্যাটারির চার্জ কমে গেলেও স্বয়ংক্রিয়ভাবে নেমে আসার ব্যবস্থা থাকবে। টানা প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত আকাশে থাকতে পারবে এগুলি। ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে এগিয়ে নজরদারি চালাতে পারবে ড্রোন।

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের জেরে রাতারাতি বদলে গেল হোটেল-রেস্তরাঁর চেহারা

১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন, ক্ষতবিক্ষত দেহ ছিঁড়ে খেল কুকুর, গ্রেফতার ৩ কিশোর

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

বিধাননগরে নতুন ট্র্যাফিক কন্ট্রোলের উদ্বোধনে শুভেন্দু অধিকারী

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! পুজোর মুখে খড়্গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল-এক্সপ্রেস 

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি