যাদবপুরের ছায়া এবার বসিরহাটের বাদুড়িয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: বসিরহাটের বাদুড়িয়া এলাকার মাদ্রা গ্রামে বাড়ি হাবড়ার নবোদয় স্কুলের(Habra Naboday School) নবম শ্রেণীর ছাত্র সাব্বার হোসেনের(Sabbar Hossian)। গত শুক্রবার রাতে হোস্টেলের পাঁচিল টপকিয়ে রাতের অন্ধকারে কোন রকমে পালিয়ে আসে। বৃষ্টিতে ভিজে যায় সে । এরপর হাবড়া(Habra) এলাকায় একটি বাজারে নৈশ্য প্রহরীরা তাকে দেখতে পায় । তাকে আটকে রেখে হাবরা থানা পুলিশকে খবর দেয়। পুলিশের সহযোগিতা নিয়ে তার পরিবারের কাছে ফোন করে ওই ছাত্র।

তারপর ওই নবম শ্রেণী ছাত্রের বাবা গিয়ে নিয়ে আসে তার ছেলেকে বাড়িতে । ওই নবম শ্রেণীর ছাত্রর পরিবারের অভিযোগ উচ্চ ক্লাসের এক ছাত্র তাকে জল আনতে বলে। কিন্তু ওই নবম শ্রেণীর ছাত্র আনতে অস্বীকার করায়, তাকে মারধর করে বলে এমনটাই অভিযোগ। ওই ছাত্রের মা মনোয়ারা খাতুন জানান, তার ছেলে উচ্চ ক্লাসের এক ছাত্রের দ্বারা রেগিংয়ের শিকার হয়েছে।

ওই ছাত্রের বাবা আবিদ আব্বাস(Abid Abbas) জানান, তার ছেলের সঙ্গে উঁচু ক্লাসের যে ছাত্রটি এই কান্ড ঘটিয়েছিল তাকে স্কুল কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে। কিন্তু তিনি নিজে একজন ছাত্রের পিতা তিনি চান না এ নিয়ে পুলিশ- আদালত- মামলা ইত্যাদি হোক ।কারণ এতে আরেকজন ছাত্রের জীবন নষ্ট হবে। তবে বর্তমানে তার ছেলে বেশ কিছুটা আতঙ্কিত রয়েছে। স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এদিকে স্কুলের হোস্টেলে রাতের বেলা এই ঘটনা ঘটায় ও পাঁচিল টপকে পালিয়ে আসায় ওই স্কুল হোস্টেলের অন্যান্য ছাত্রদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল