বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের জগন্নাথদেবের স্নানযাত্রায় প্রভু সাজলেন গজবেশে

Share:

নিজস্ব প্রতিনিধি, নববারাকপুর :শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী প্রতিষ্ঠিত বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের জগন্নাথদেবের রথযাত্রা এলাকার আধ্যাত্মিক মাহাত্ম্যমণ্ডিত ঐতিহ্যশালী রথযাত্রা অনুষ্ঠিত হলো৷ আশ্রমে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার সুবৃহৎ নিমকাঠের দারু বিগ্রহ প্রতিষ্ঠা করে গেছেন পুরী মন্দিরের মুখ্য আচার্য পণ্ডিত সূর্যনারায়ণ রথশর্মা নেতৃত্বাধীন দইতাপতি, পুরোহিত, চিত্রকার, রূপকার, বড়পাণ্ডা, পুরাণকাণ্ডা, কুঁণ্ঠিয়া, গরা বুবড়ু, সুনা গোস্বামী, ব্রাহ্মণগণ৷ তাই বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব জগন্নাথপ্রিয় ভক্তজনের কাছে হৃদয়স্পর্শী উৎসব৷ কারণ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই পুণ্য স্নানযাত্রার দিনেই আশ্রমের ১৫১টির অধিক সারা পৃথিবীর পুণ্য তীর্থস্থানের জলে পরিপূর্ণ ব্রহ্মসরোবরের পাড়ে জগন্নাথদেবের(Jagannath Mahapravu) স্নানযাত্রা সম্পন্ন হয় ৷

রবিবার প্রতিষ্ঠাতা শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী জানালেন প্রভুদের একে একে মন্দিরের রত্নবেদী থেকে স্নানবেদীতে নিয়ে আসা হয় ঢাক, ঢোলবাদ্য, কৈলাসের চামরী গাইয়ের চামর, বিরাট তালপাখার ব্যঞ্জন সহযোগে৷ এরপর প্রভুকে আরতি করে সুগন্ধী ভেষজ, আতর মিশ্রিত জলে দুই ফুটের সুবিশাল শঙ্খ দুধ দিয়ে স্নান করানো হয়৷ ব্রহ্মসরোবরে বিভিন্ন তীর্থের মিশ্রিত জলে ১০৮ কলসী জল ঢালা হয় জগন্নাথ, সুভদ্রা, বলরাম, সুদর্শন সহ আদি চতুর্ধার বিগ্রহের মাথায়৷রবিবার বিশ্ব সেবাশ্রম সঙ্ঘে স্নানযাত্রার উপস্থিত সকলেই নিজের হাতে জল ঢেলে জগন্নাথদেবকে স্নান করাতে পারেন৷ এই সৌভাগ্য অন্য কোথাও পাওয়া দুর্লভ৷ স্নানের পর জগন্নাথদেবকে পুণরায় মন্দিরের রত্নবেদীতে স্থাপন করে গজবেশে (হাতির বেশে) সাজানো হয়৷ সেই সময় আবার পূজা, ভোগ নিবেদন করে আরতি করা হয়৷

উল্লেখ্য, স্নানযাত্রার এই দিনে মহারাজা ইন্দ্রদুম্ন জগন্নাথদেবের শ্রীবিগ্রহকে পুরীর মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন৷ তাই এই দিনটিকে জগন্নাথদেবের জন্মদিন বলে পালন করা হয়৷ স্কন্দপুরাণ অনুসারে প্রভুর মহাস্নান দেখতে সেদিন সমস্ত দেবতারা সমবেত হয়েছিলেন৷ স্নানযাত্রার পবিত্র দিনে যেকোনও শুভ কাজের শুভারম্ভ করা যায়৷ এই স্নানযাত্রার দিনেই গণপতি ভট্ট নামক এক পণ্ডিত ভক্তকে জগন্নাথদেব গণেশবেশে দর্শন দিয়েছিলেন৷ একবার পুরীর রাজা গণপতি ভট্ট নামে এক পণ্ডিতকে প্রভুর স্নানযাত্রা দেখতে আমন্ত্রণ জানালে পণ্ডিত ভট্ট জানালেন তিনি গণপতি বাদে অন্য কোনও দেবতাকে দর্শন করতে চান না৷ কিন্তু রাজা তাঁকে বারবার অনুরোধ জানালে তিনি রাজার ইচ্ছাকে অসম্মান করবেন না ভেবে অনিচ্ছা সত্ত্বেও স্নানযাত্রা উৎসব দর্শনে যান৷ গণপতি ভট্ট দেখলেন জগন্নাথ বলরাম দুজনেই গণপতির সাজে সজ্জিত হয়ে স্নান করছেন৷ তিনি বুঝলেন ভক্তের মনোবাঞ্ছা পূরণে প্রভু গণপতি রূপ ধারণ করে বোঝালেন যিনি জগন্নাথ তিনিই গণপতি—এতে কোনও ভেদ নেই ৷

সেই থেকে স্নানযাত্রায় তাঁদের হাতি বা গজবেশে সাজানো হয় ৷ বেলা ১১ টায় স্নানযাত্রা শুরু হয়৷ দুপুর ১টায় গজবেশ ধারণ করেন জগন্নাথদেব৷ রবিবার বিকেল ৫ টা থেকে ধর্মসভা এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সন্ন্যাসীগণ এবং বিশিষ্টজন৷ রাতে ভক্তিগীতি পরিবেশন করেন শ্রীকুমার চট্টোপাধ্যায়৷ রাত্রি ১১ টা থেকে চলে শ্রীসমীরেশ্বরের আরাধ্যদেবী শ্রীশ্রী বিশ্বমাতার মহাপূজা৷ কারণ এই দিনেই আজ থেকে ৪০ বছর পূর্বে তালপুকুরের বিশ্ব সেবাশ্রম সঙ্ঘে শ্রীসমীরেশ্বর তাঁর দেবী বিশ্বমাতাকে মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন৷ তখন মন্দির ছিল টালি ও দরমার বেড়ার৷ আজ তা পাঁকা দালানের৷ পাশেই তৈরি হচ্ছে রাজস্থানের বংশীপাহাড়পুর পাথর দিয়ে সম্পূর্ণ পাথরের লতিন নাগরশৈলী ঘরাণার নতুন বিশ্বমাতার মন্দির—যা নিউ ব্যারাকপুরতো বটেই কলকাতার নতুন আধ্যাত্মিক তীর্থস্থানে পরিণত হতে চলছে৷ বিশ্বমাতা এবং স্নানযাত্রা উৎসব শুরু হবে ৩ জুন বিকেল ৪-৩০ মিনিট থেকে চলবে ৪ জুন সারা দিনরাত৷

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল