জগৎবল্লভপুরে পাওনা টাকা শোধের জন্য মহিলাকে কিডনি বিক্রির চাপ, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

Share:

নিজস্ব প্রতিনিধি,জগৎবল্লভপুর: পাওনা টাকা শোধের জন্য এক মহিলাকে কিডনি বিক্রির চাপ। গ্রপ লোনের মাধ্যমে টাকা আত্মসাৎ করার অভিযোগ। জোর করে অভিযুক্তকে কিডনি(Kidney) বিক্রির চাপ। কিডনি বিক্রি না করায় বাড়িতে লুটপাট চালাল পাওনাদাররা। ঘরছাড়া মহিলা ও তার পরিবার। হাওড়ার জগৎবল্লভপুরের(Jagatballavpur) রনমহলের ঘটনা। লিপিকা সাঁতরা(Lipika Santra) ও তার পরিবারের দাবি, গ্রপ লোনের(Group Loan) মাধ্যমে ব্যবসা করতে গিয়ে ব্যবসায় লোকসান হওয়ায় ধীরে ধীরে ধারের টাকা শোধ করছিলেন। কিন্তু সুদের পরিমাণ বেড়ে যাওয়ায় প্রাপকরা টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

প্রাপকদের মধ্যেই একজন হাওড়ার এক বেসরকরি হাসপাতালে লিপিকার কিডনি বিক্রির ব্যবস্থাও করে দেন। সেই কিডনি বিক্রি করতে দেরি হওয়ায় অভিযোগ বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে ওই পাওনাদারের দল। ঘর থেকে সর্বস্ব লুট করে নিয়ে যায় বলে অভিযোগ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ঋণের মোটা অংকের সুদ আদায় এবং তার সঙ্গে বেসরকারি হাসপাতালে যে অভিযোগ তা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে পুলিশ। ওই মহিলাকে যে পাওনাদার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে কিডনি বিক্রি করার জন্য নিয়ে গেছিল তাকে খুঁজছে পুলিশ।

একই সঙ্গে অভিযোগকারীনিকে সঙ্গে নিয়ে যে বেসরকারি হাসপাতালে তাকে কিডনি বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছিল সেই ঘটনার তদন্ত শুরু করতে চলেছে পুলিশ। মানব শরীর থেকে কিডনি পাচার চক্র সক্রিয় বলে একাধিকবার অভিযোগ সামনে এসেছে। মোটা অংকের টাকার বিনিময়ে এই কিডনি পাচার চক্র সক্রিয় থাকে। জগৎবল্লভপুরের এই ঘটনায় পুনরায় কিডনি পাচার চক্রে সক্রিয়তা সামনে এসেছে। গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস