জগদ্দল স্টেশনে রেল প্রশাসন ভেঙে গুঁড়িয়ে দিল হকারদের দোকান ঘর

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়ালদা ডিভিশনের নর্থ শাখায় একাধিকবার হকার উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। বারবার তার বিরোধিতা ও করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের সংগঠন। এমনকি হকারদের বিক্ষোভের জেরে বারবার পিছু হটতে হয়েছে রেল প্রশাসনকেও। আজ সকালে জগদ্দল স্টেশনে (Jagatdal Station) হকার উচ্ছেদ করতে যায় আরপিএফের(RPF) বিশেষ টিম। সকাল থেকেই হকার(Hawker) উচ্ছেদ ঘিরে উত্তেজনা তৈরি হয় জগদ্দল স্টেশন চত্বরে। তবে আটোসাটো নিরাপত্তার মধ্যে দিয়েই জগদ্দল স্টেশনে তিনটি বন্ধ দোকানঘর ভেঙে দেয় রেল পুলিশ।

গোটা বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন হকারদের একাংশ। তাদের দাবি, আমরা দিন আনি দিন খাই। এর মধ্যেই পেটে লাথি মারল রেল কর্তৃপক্ষ। ট্রেনে হকারি করে কত টাকাই বা রোজগার হয়। রেল প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে চরম উদ্বেগে রয়েছে হকার মহল। যদিও গোটা ঘটনার বিরোধিতা করেছেন ভাটপাড়া পৌরসভার (Bhatpara Municipality) প্রাক্তন চেয়ারম্যান অরুণ ব্যানার্জি। হকারদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, কোন রকম আলাপ-আলোচনা ছাড়াই রেল কর্তৃপক্ষের এই মনোভাব মেনে নেওয়া যায় না।

এর ফলে কোন হকার এই ব্যবসার মাধ্যমে তার পরিবার প্রতিপালন করত কেউ বা পরিবারের কারো চিকিৎসার খরচ বহন করত কেউ বা ছেলে মেয়ের লেখাপড়াতে টাকার যোগান দিত। তা বন্ধ হয়ে গেল । আমার মনে হয় আলোচনা করেই এদের সঠিক পুনর্বাসন দিয়ে তবেই রেল প্রশাসনের এই পদক্ষেপ নেওয়া উচিত। এদিন যে দোকানগুলি জগদ্দল স্টেশন থেকে ভাঙ্গা হয় সেগুলোকে নিয়ে যায় রেল প্রশাসন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল