জয়নগরে শিলাবৃষ্টি বজ্রপাতে মৃত ১মহিলা,আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: জয়নগর:দক্ষিণবঙ্গের জয়নগরে রবিবাসরীয় ছুটির দিনে দাপট দেখালো কালবৈশাখী।দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানা অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকে সুবুদ্ধিপুরে। বজ্রবিদ্যুতে নিহত এক এবং আহত দুই। মাঠে ধান ঝাড়াই করে বাড়ি ফেরার পথে ঝড়ো হাওয়ায় ও বৃষ্টি সাথে বজ্রবিদ্যুতে নিহত হলেন এক মহিলা এবং আহত হলেন দুই। দুপুরে কয়েক মিনিটে প্রবল ঝড় বৃষ্টিতে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেল জয়নগর(Jainagar) কুলতলি রোডে।

এদিন রাস্তার পাশে থাকা একটি গাছ ঝড়ে পড়ে যায় রাস্তার ওপর। আর তাতেই যান চলাচল বন্ধ হয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে জয়নগর ২ নং ব্লকের নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীন হাসপাতালের সামনে।হঠাৎ জয়নগরের রাস্তায় বরফের টুকরোর ছড়াছড়ি। ছোট থেকে বড় সকলের মনে হচ্ছিল বরফের দেশে আছি। এ এক আজব কান্ড হঠাৎই দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর বকুলতলা থানা(Bakultala P.S.) এলাকায়। আকাশের মুখ ভার করে শিলা বৃষ্টি শুরু হল।

তীব্র গরমের মধ্যে এ যেন এক স্বস্তির নিঃশ্বাস। রবিবার দুপুরে জয়নগর দু’নম্বর ব্লক এ বকুলতলা থানার বিভিন্ন এলাকায় এই ধরনের শিলা বৃষ্টি দেখা গেল। শিলা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ।বেশ কিছুক্ষণ ধরে চলল এই শিলাবৃষ্টি। এলাকার মানুষ এই ধরণের ছবিকে ক্যামেরাবন্দি করে রাখল অনেকেই। বরফের দেশের স্বাদ নিল জয়নগর এলাকার বকুলতলার সাধারণ মানুষ।তবে এই শিলাবৃষ্টির কারণে সাময়িক যতটা আনন্দ পাচ্ছে মানুষ,তার মধ্যে কিন্তু বিভিন্ন ফলের ক্ষতির মুখে পড়তে হবে চাষীদের। যার কারণ শিলাবৃষ্টির জেরে সবচেয়ে বেশি ক্ষতি আম গাছের (Mango Tree)হবে বলে এমনটাই কিন্তু মনে করছেন কৃষি বিজ্ঞানীরা। যার কারণ এই শিলা বৃষ্টি আমের গায়ে পড়লে সেই জায়গাটি নষ্ট হয় যাওয়ার সম্ভাবনা থাকে।

আর যার জেরে ফলন কম হলে আমের দাম অনেকটাই বাড়বে বলে মনে করছে। অন্যদিকে প্রবল বৃষ্টিতে বজ্রপাত হয়ে মৃত্যু হল এক মহিলার । আহত দুই। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানা অন্তর্গত মথুরাপুর(Mathurapur) এক নম্বর ব্লকে সুবুদ্ধিপুরে। বজ্রবিদ্যুতে নিহত এক এবং আহত দুই। মাঠে ধান ঝাড়াই করে বাড়ি ফেরার পথে ঝড়ো হাওয়ায় ও বৃষ্টি সাথে বজ্রবিদ্যুতে নিহত হলেন এক মহিলা এবং আহত হলেন দুই পুরুষ। বজ্রবিদ্যুৎ হঠাৎ পরে মহিলাটির ওপর। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার। বাকি দুজন পুরুষ গুরুতর আহত অবস্থায় মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। আহত দুজন ব্যক্তি বর্জ্যবিদ্যুতে শব্দে কানে তালা লেগে যায় এবং শুনতে পাচ্ছে না। কোন তাদের মথুরাপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনায় নেমে এসেছে এলাকার শোকের ছায়া।

কর্মীসংখ্যার চেয়ে বেতনের খরচ বেশি! নিয়োগ নিয়ে কলকাতা পুরসভায় বিশেষ তদন্ত কমিটি গঠন

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

হাঢ়িম ঘটনা ধূপগুড়িতে! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য

আত্মহত্যা নাকি খুন? গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত বরাহনগর, আটক স্বামী-শাশুড়ি

মর্মান্তিক! ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন উঠতি ফুটবলার

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

টাকা লুটের পর এলোপাথাড়ি গুলি! আমেরিকায় নিজের দোকানেই খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

রবিতে টালিগঞ্জে তুলকালাম, অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ

‘পুলিশ শুধু বন্দুকের ট্রিগার টিপবে,’ গুন্ডাদমনে চরম হুঁশিয়ারি দিলীপের