কুকুর বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা জলপাইগুড়িতে, মৃত ১, আহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ভয়াবহ সড়ক দুর্ঘটনা জলপাইগুড়িতে। প্রাণ হারালেন এক তরুণী। কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের ডিভাইডারে ধাক্কা মারে একটি দ্রুতগতির গাড়ি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মৌলানি ওভারব্রিজে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে জলপাইগুড়ি থেকে একটি যাত্রীবাহী গাড়িতে করে মোট ছয়জন লাটাগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। গাড়িটি যখন মৌলানি ওভারব্রিজে উঠছিল, তখন আচমকাই একটি কুকুর রাস্তার মাঝখানে চলে আসে। কুকুরটিকে  বাঁচানোর চেষ্টা করতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি সজোরে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়।

আরও পড়ুন: অক্ষয় তৃতীয়া থেকেই খুলছে চারধামের দ্বার, আজ থেকেই শুরু অনলাইন রেজিস্ট্রেশন

দুর্ঘটনায় গাড়িটি প্রায় দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে ক্রান্তি থানার পুলিশ সেখানে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তরুণীকে মৃত ঘোষণা করেন। মৃতার নাম পৌলমী বাগচী। তিনি জলপাইগুড়ি শহরের বাসিন্দা ছিলেন। এই দুর্ঘটনায় আরও চারজন গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুলিশ আটক করেছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। 

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার