রেল লাইনে ছিল ফাটল, কৃষকের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দার্জিলিং মেল

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উপস্থিত বুদ্ধির প্রশংসা সর্বত্রই রয়েছে। সেরকমই এক কৃষকের বুদ্ধির জোরে মারাত্মক বিপদের হাত থেকে রক্ষা পেল দার্জিলিং মেল। রোজের মতো সোমবারও বিকেলে মাঠে চাষের কাজ শেষ করে ঘরে ফিরছিল কাশিয়াবাড়ির বাসিন্দা দীপু রায় (৪০)। হঠাৎ তখনই তাঁর নজর যায় রে লাইনের দিকে। সেখানে তাকাতেই দেখে লাইনে একটি ফাটল রয়েছে।

তখন আরও কিছুটা সময় বাকি ছিল হলদিবাড়ি থেকে শিয়ালদহগামী দার্জিলিং মেল ঢোকার। দীপু সেই ফাটল দেখার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন। তড়িঘড়ি পুরো বিষয়টা তাঁর ভাগ্নে অভিজিৎ রায়কে জানায়। তার পরই এই খবর দ্রুত পৌঁছে যায় জলপাইগুড়ির আরপিএফ দফতরে।

সেই সময় সঙ্গে সঙ্গে ফাটল ধরা জায়গায় চলে যান নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ আধিকারিকরা। ওই ফাটল প্রাথমিকভাবে ঠিক করা হয়। মেরামতির হলেও দার্জিলিং মেলে তার নির্দিষ্ট সময় স্টেশনে ঢুকে যায়।

ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়, “ঠিক সময়ে ঘটনার কথা দীপু রায় যদি না জানাতেন তাহ‍লে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।”

সঠিক সমস্য সিদ্ধান্ত নেওয়ার জন্য সেদিন রাতে জলপাইগুড়ি টাউন ষ্টেশনের আরপিএফ কর্মীদের পক্ষ থেকে দীপুকে একটি পুরস্কার দেওয়া হয়। দীপু অবশ্য এতে কোনও কৃতিত্ব নিতে চান না বলে জানিয়েছেন। তিনি জানা, “আমার জায়গায় যে কেউ থাকলে এই একই কাজ করতো বলেই আমার বিশ্বাস। এটা তেমন বড় কোনও ব্যাপার নয়।”

দীপু ভাগ্নে অভিজিৎ এই প্রসঙ্গে বলেন, “ঘটনার কথা জানার পরেই ইন্টারনেটে আরপিএফের নম্বর জোগাড় করে ফোন করি। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ।”

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

সৌভাগ্য ফেরাতে ধনতেরাসে কেনাকাটার তালিকায় রাখুন এই ৯ জিনিস!

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা

‘বাজারে দাম না পেলে আলু চাষিদের ভর্তুকি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর