নদীর তীরে পড়ে থাকা সদ্যোজাতকে খুবলে খেল  কুকুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা।  মহানন্দা নদীর তীরে  পড়ে থাকা এক শিশুকে খুবলে খেয়ে নিল  কুকুর । এই ঘটনাটি নজর পড়তেই কুকুরটিকে তাড়া করেন এলাকাবাসীরা। এরপর ক্ষতবিক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই শিশুর মৃত্যু হয় বলে খবর। এমনই  ঘটনা ঘটেছে রবিবার  শিলিগুড়ির ফুলবাড়ির পশ্চিমধনতলা এলাকায়।

এদিন সকালে আচমকাই স্থানীয়রা দেখতে পায় একটি কুকুর শিশুকে খুবলে খাচ্ছে। দেখা মাত্রই তাকে তাড়া করা হয়। ঘটনাস্থল থেকে কুকুরটি পালিয়ে গেলেও শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো যায়নি সদ্যজাত শিশুটিকে। এই ঘটনা প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানান,’ শিশুটিকে কেউ নদীর তীরে ফেলে রেখে গেছে কিনা তা জানা নেই। আমরা দেখতে পাই কুকুরটি ওই সদ্যোজাতটিকে খুবলে খাচ্ছে।‘ স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।

কোথা থেকে নদীর ধারে  এল এই শিশুটি, তা এখন জানা যায়নি। সেই নিয়ে উঠছে প্রশ্ন।   খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সেখানে গিয়ে তারা দেখেন শিশুটি রক্তাত্ব অবস্থায় পড়ে রয়েছে। তবে এখন পর্যন্ত  শিশুটির পরিচয় জানা যায়নি। এই ঘটনা নিয়ে  তদন্ত শুরু করেছে পুলিশ ।

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

সৌভাগ্য ফেরাতে ধনতেরাসে কেনাকাটার তালিকায় রাখুন এই ৯ জিনিস!

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা

‘বাজারে দাম না পেলে আলু চাষিদের ভর্তুকি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর