২ কিমি হিঁচড়ে নিয়ে গেল ট্রাক, তৃণমূল নেতার মর্মান্তিক মৃত্যুতে উত্তপ্ত জলপাইগুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মর্মান্তিক দুর্ঘটনা জলপাইগুড়িতে! প্রাণ হারালেন তৃণমূল নেতা। মোটরবাইকে করে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। জলপাইগুড়ি শহরের গোশালা মোড়ের কাছে একটি কন্টেনার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নেতার। দুর্ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল নেতার মেয়েকে। মৃতের নাম লুৎফর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লুৎফর রহমান জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা ছিলেন। মঙ্গলবার রাতে মেয়ের টিউশন শেষ হওয়ার পর তাঁকে মোটরবাইকে করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি কন্টেনার ট্রাক এসে বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় বাবা-মেয়ে দু’জনেই রাস্তায় পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রাকটি। বাইকটি ট্রাকের নিচে আটকে যায় এবং সেই অবস্থাতেই চালক প্রায় দুই কিলোমিটার গাড়ি চালিয়ে পালিয়ে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের

আরও পড়ুন: জাতীয় সঙ্গীতের আগেই গাইতে হবে ‘বন্দে মাতরম’, কেন্দ্র সরকারের নয়া নির্দেশিকা জারি

স্থানীয় বাসিন্দারা রাস্তায় রক্তাক্ত অবস্থায় বাবা ও মেয়েকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা লুৎফর রহমানকে মৃত ঘোষণা করেন। তাঁর মেয়ে বর্তমানে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বচসার পর পুলিশের আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বচসার পর পুলিশের গাড়ি ভাংচুর ও একটি গাড়ি উলটে দেওয়ার অভিযোগে উঠেছে।উত্তেজনার জেরে দীর্ঘ সময় জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক কন্টেনার ট্রাক ও তার চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তৃণমূল সূত্রে খবর, লুৎফর রহমান ছিলেন একজন দক্ষ সংগঠক ও এলাকায় অত্যন্ত পরিচিত মুখ। তাঁর আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ