তিস্তায় ধরা পড়লো রাঘব বোয়াল, দেখতে ভিড় মানুষের

তিস্তায় ফের ধরা পড়লো ১৫ কিলো ওজনের রুপোলী বোয়াল মাছ। বুধবার সাত সকালে জলপাইগুড়ি(Jalpaiguri) দিন বাজারে রীতিমতো হইচই পড়ে যায় মাছ দেখতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩৫ কিলো ওজনের মহা শোল মাছের রেশ কাটতে না কাটতেই তিস্তায় ফের ধরা পড়লো ১৫ কিলো ওজনের রুপোলী বোয়াল মাছ(Boal Fish)। বুধবার সাত সকালে জলপাইগুড়ি(Jalpaiguri) দিন বাজারে রীতিমতো হইচই পড়ে যায় পেলায় সাইজের ওই মাছ দেখতে। সাতসকালে স্বাস্থ্য সচেতন প্রাতঃভ্রমণকারী থেকে শুরু করে কাপড় ব্যাবসায়ী মাছ দেখতে ভিড় করেন জলপাইগুড়ির বাজারে। তিস্তা নদী থেকে এক মৎস্যজীবী এই পেল্লাই সাইজের রাঘব বোয়াল ধরেন।

বুধবার সকালে ওই  মৎস্যজীবী জলপাইগুড়ির দিন বাজারে মাছের আড়তে নিয়ে আসে ১৫ কিলো ওজনের রুপোলী বোয়াল মাছ। অতি সুস্বাদু এই পেল্লায় বোয়াল দেখতে এদিন রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় উৎসুক জনতার মধ্যে। দীর্ঘদিন পর এতবড় মাছ উঠেছে শুনে প্রাতঃভ্রমণকারী থেকে শুরু করে স্থানীয় ব্যাবসায়ীরা মাছটি দেখতে ভিড় জমায় লোকাল মাছের আড়তে।পরে নিলাম শুরু হলে মাছটি কিনে নেন মতিয়ার রহমান নামে এক মাছ ব্যবসায়ী।

বোয়াল মাছটির ক্রেতা মতিয়ার রহমান জানান এটি তিস্তা নদীর মাছ। তবে মাছটি জাল দিয়ে নয় কোচ দিয়ে ধরা হয়েছে বলে জানান তিনি। বাজারে সুস্বাদু এই বোয়াল মাছের অত্যন্ত চাহিদা রয়েছে। তিনি এক হাজার টাকা কিলো দরে মাছটিকে কেটে বাজারে বিক্রি করবেন বলে জানান।

মৎস্যজীবী সফিকুল ইসলাম জানান এই মাছের থেকে বড় আয়তনের মাছ রয়েছে তিস্তা নদীতে। তার খেদ, পরিকাঠামোর অভাব থাকায় বড় মাছ গুলিকে ধরা সম্ভব হয়না। দীর্ঘদিন পর এতবড় বোয়াল মাছ ধরা পড়ায় তিনি আনন্দিত বলে জানান।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই