‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভগ্নিপতি মিনার মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই বীরভূমের পাথর ও বালি ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের খোঁজে তৎপর তদন্তকারীরা। কিন্তু এখনও তাঁর হদিস মেলেনি। এরই মধ্যে সিউড়ির বাড়িতে প্রায় ১৫ ঘণ্টা তল্লাশি চালিয়ে নগদ টাকা ও সোনা উদ্ধার করেছে পুলিশ এবং সিল করে দেওয়া হয়েছে টুলুর প্রাসাদোপম বাড়ি। বৃহস্পতিবার মিনার মণ্ডলের আর্থিক লেনদেনের সূত্র খুঁজতে সিউড়ির সুভাষপল্লিতে টুলুর বাড়িতে তল্লাশি চালায় জেলা পুলিশ। প্রায় ১৫ ঘণ্টা ধরে চলে সেই অভিযান। শেষে বাড়িটি সিল করে দেন তদন্তকারীরা। বাড়ি থেকে বের করে দেওয়া হয় পরিচারিকা, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী এবং টুলুর পোষ্য সারমেয় ‘লিলি’কেও।

জেলা পুলিশের একটি দল ডিএসপি (ডিইবি) সুরজিৎ মণ্ডল, ডিএসপি (সদর) সৌরভ ভট্টাচার্য এবং সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায়ের নেতৃত্বে তল্লাশি চালায়। তদন্তকারী সূত্রে খবর, বাড়ি থেকে প্রায় ৮ লক্ষ টাকা নগদ এবং ১৫০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। সেই সব বাজেয়াপ্ত করে তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হচ্ছে।তল্লাশির সময় বাড়ির অন্দরমহল দেখে বিস্মিত তদন্তকারীরা। বিশাল প্রবেশদ্বার পেরিয়ে সাজানো বাগান। সারি সারি বিদেশি গাছ। চারতলা বাড়ির প্রতিটি তলায় ওঠানামার জন্য লিফট। রয়েছে অত্যাধুনিক ব্যায়ামাগার। অবসর কাটানোর জন্য আলাদা সিনেমা দেখার ঘর। রয়েছে সুইমিং পুলও। গোটা বাড়ির মেঝে মার্বেল পাথরে মোড়া। বাহারি আলোর সাজে সেজে উঠেছে প্রতিটি অংশ। রয়েছে দু’টি গ্যারেজ এবং সেখানে রাখা বিলাসবহুল গাড়ি।

আরও পড়ুনঃ শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

তদন্তকারীদের দাবি, সিউড়ির পাশাপাশি সোঁৎশালে টুলুর পৈতৃক বাড়ি রয়েছে। মহম্মদবাজারে রয়েছে তাঁর ট্রাক ও লরি রাখার বড় জায়গাও। টুলুর খোঁজে তল্লাশি এবং তদন্ত দু’টিই জারি রেখেছে পুলিশ।

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর