জঙ্গলের পথে চলন্ত স্কুটি থেকে ঝাঁপ দেওয়া বালককে ১ ঘন্টার মধ্যে খুঁজে বের করল ঝাড়গ্রাম থানা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: মায়ের কোলে নিখোঁজ ছেলেকে ১ ঘন্টার মধ্যে ফিরিয়ে দিল ঝাড়গ্রাম থানার পুলিশ। প্রত্যেকদিনের মত সোমবার মা তার ছেলেকে টিউশনি পড়তে নিয়ে যাওয়ার জন্য স্কুটি গাড়িতে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু টিউশনি(Tution) না যাওয়ার বাহানা দেখিয়ে চলন্ত স্কুটি থেকে লাফিয়ে পালিয়ে যায় ১১ বছর বয়সী ওই ছেলেটি। এখানেই শেষ নয় এরপর জঙ্গল ঘেরা ঝাড়গ্রামের আঁকাবাঁকা পথে বাড়ির রাস্তা হারিয়ে ফেলে  ছেলেটি। চারদিকে তখন ঝি ঝি পোকার ডাক। দূরে হাতির শব্দ শোনা যাচ্ছে। এমতো পরিস্থিতিতে হঠাৎ জঙ্গলে ঝরে পড়া পাতাতে ভারী বুটের শব্দ। একদম রোমাঞ্চকর থ্রিলার।

কয়েকজন পুলিশ কর্মী দাঁড়িয়ে রয়েছেন। ছোট এই বালকটিকে দেখে তাদের প্রশ্ন জঙ্গলে তুমি কি করছো? কাঁদো কাঁদো কণ্ঠস্বরে বালকটি জানায় সে বাড়ির পথ হারিয়ে ফেলেছে। এঘটনাটি ঝাড়গ্রাম শহরের  বাছুরডোবা(Bachurdoba) এলাকায়। এদিকে ততক্ষণে নিখোঁজ বালকের মা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু খোঁজাখুঁজি বিফলে যায়। স্বাভাবিকভাবেই ছেলেকে আর না খুঁজে পেয়ে চিন্তায় পড়ে যান মা সহ ছেলের পরিবারের লোকজনেরা। তৎক্ষণাৎ ছেলেটির মা খবর দেন ঝাড়গ্রাম থানার পুলিশকে। পুলিশ ওই ছেলেটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। পরবর্তীতে মাত্র এক ঘন্টার সময়ের মধ্যে ছেলেটিকে জঙ্গল থেকে পাওয়া পুলিশ অফিসাররা নিয়ে এসে মায়ের হাতে তুলে দেয়।

পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া বালককে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা মা সহ পরিবারের লোকজন। জানা গেছে, ঝাড়গ্রাম থানার(Jhargram P.S.) আইসি বিপ্লব কর্মকার(IC Biplab Karmakar) নিজেই ছেলেটিকে খুঁজে বের করার জন্য বিশেষ ভূমিকা নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ছেলেকে খুঁজে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মা। বালকটি অবশ্য নাক কান মুলে একটা কথাই বলছে, ‘আর কখনো বাড়ি ছেড়ে পালাবো নাগো বাবু। সে কি ভয় করেছিল তাড়া। তা কি কখনো ভুলিতে পারি।’

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং