হায়দরাবাদকে জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য দিল লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখার ম্যাচে বড় রানের ইনিংস গড়তে পারল না লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে সক্ষম হয়েছেন লোকেশ রাহুলরা। শেষের দিকে নিকোলাস পুরান ও আয়ুষ বাদোনি জুটি বেঁধে ৯৯ রান যোগ না করলে লখনউ ১৫০ রানের গণ্ডি পেরোত কিনা তা নিয়ে যথেষ্টই সংশয় ছিল।  হায়দরাবাদের পক্ষে ভুবনেশ্বর কুমার চার ওভারে ১২ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন।

বুধবার রাতে হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে যায়। মন্থর গতিতে রান তুলতে থাকেন লখনউয়ের দু্ই গোড়াপত্তনকারী ব্যাটার। সেই সঙ্গে শুরুতেই হোঁচট খায় লখনউ। তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন কুইন্টন ডি’কক (২)। আর পঞ্চম ওভারে মার্কাস স্টোইনিস (৩)। এর পরে তৃতীয় উইকেটে ক্রুণাল পাণ্ড্যর সঙ্গে জুটি বেঁধে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান রাহুল। কিন্তু ভুবনেশ্বর কুমার-শাহবাজ আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি অনেকটাই শ্লথ হয়ে যায়। ১০ ওভারের শেষ বলে সাজঘরে ফিরে যান রাহুল (৩৩ বলে ২৯)। ১০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে লখনউয়ের রান দাঁড়ায় ৫৭। খানিকবাদে অযথা রান নিতে গিয়ে উইকেট বিসর্জন দিয়ে ফেরেন ক্রুণাল পাণ্ড্য (২১ বলে ২৪)।

৬৬ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা লখনউকে টেনে তোলার চেষ্টা চালান নিকোলাস পুরান ও আয়োস বাদানি। পঞ্চম উইকেটে জুটি বেঁধে দুজনে হায়দরাবাদের বোলারদের আক্রমণ সামলে রান রেট বাড়ানোর দিকে মন দেন। ৩০ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন। শেষের দিকে আগ্রাসী মেজাজে ব্যাট করেন বাদোনি। ১৮ তম ওভারে টি নটরাজনের বলে সিঙ্গল নিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তরুণ ব্যাটার। অর্ধশতরান পূর্ণ করতে ২৮ বলে খেলেছেন বাদোনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে লখনউ। বাদোনি ৫৫ এবং পুরান ৪৮ রানে অপরাজিত থেকে যান।

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার আগে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ শিক্ষকের