মালদা পুলিশের হাতে ধরা পরল ভিন রাজ্যের দুই দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি, মানিকচক: বড়সড়ো ডাকাতি ছক বানচাল করল মালদা জেলার মানিকচক থানার পুলিশ। তিনটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার ঝাড়খণ্ডের(Jharkhand) দুই দুষ্কৃতি। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার রামু টোলা এলাকায় অভিযান চালায় মানিকচক থানার(Manickchak Police Station) পুলিশ। সেখান থেকে আগ্নেয়াস্ত্র সহ ফিটু শেখ ও রোহন শেখ নামে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ।

মানিকচক এলাকায় বড়সড় ডাকাতির উদ্দেশ্যে এই দুই দুষ্কৃতী জড় হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। তবে ভিন রাজ্য থেকে আসা এই দুই দুষ্কৃতির সঙ্গে মালদা এলাকার বেশ কিছু স্থানীয় দুষ্কৃতীর যোগসূত্র আছে বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ সূত্রে খবর ভিন রাজ্যের দুষ্কৃতীদের নিয়ে মালদার স্থানীয় কিছু দুষ্কৃতি মানিকচক ও বিভিন্ন এলাকায় জগদ্ধাত্রী(Jagadhatri) পুজো চলাকালীন লুটপাট চালানোর পরিকল্পনা নিয়েছিল। কিন্তু সোর্স মারফৎ খবর পেয়ে পুলিশ ভিন্ন রাজ্যের দুই দুষ্কৃতিকে ধরে এই ছক বানচাল করে দিল। এই চক্রে থাকা বাকি দুষ্কৃতীদের সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।ধৃত দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলের সূত্র ধরে বাকি অপরাধীদের নাগাল পেতে মরিয়া পুলিশ(Police)। চলছে তাদের ধরতে তল্লাশি অভিযান।

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) অভিযোগ করেন , ভিন রাজ্য থেকে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এ রাজ্যে প্রবেশ করে নানা ধরনের অপরাধ সংগঠিত করছে । রাজ্যের সীমান্তবর্তী এলাকা গুলিতে তিনি পুলিশের নজরদারি বাড়ানোর পাশাপাশি এই ধরনের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন। এরপরই মানিকচক থানার পুলিশ বড়োসড়ো সাফল্য পেল।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী