‘জীবন অন্যের কষ্টের কারণ হতে পারে না’, বিধায়কের পাশে দাঁড়ালেন মা

বেলারানির আরও অভিযোগ, জীবনকৃষ্ণের বাবা তাঁকে ছোটবেলায় খেতে, পরতে দেয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গোয়েন্দাদের দাবি, একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)। কিন্তু তৃণমূল বিধায়কের বৃদ্ধা মা বেলারানি সাহার মন কিছুতেই সেই কথাতে সায় দিচ্ছেন না। তিনি বিশ্বাস করেন তাঁর ছেলে কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে না। 

বড়ঞার তৃণমূল বিধায়কের মা বলেন, ‘ছেলে অনেক কষ্টে মানুষ হয়েছে, সে কখনও অন্যের কষ্টের কারণ হতে পারে না।’ তিনি জানান, জীবনকৃষ্ণ যখন ৭ বছর বয়সের ছিল, বেলারানিকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তাঁর স্বামী। অগত্যা দুই শিশু সন্তানকে বাড়িতে রেখে তাঁকে বেরিয়ে যেতে হয়। এরপর থেকে ছেলেমেয়েদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হত না তাঁকে। পরে তাঁরা বড় হলে মায়ের সঙ্গে যোগাযোগ শুরু করেন।

বেলারানি সাহা বলেন, জীবনকৃষ্ণের বাবা বিশ্বনাথ সাহা আরেকটি বিয়ে করেছিলেন। জীবনকৃষ্ণ ২৩ বছর বয়স পর্যন্ত বাবার কাছে ছিলেন। বৃদ্ধা বেলারানি আরও বলেন, জীবন চাকরি পাওয়ার পর মাঝেমধ্যেই টাকাপয়সা পাঠাতেন। তবে মোট তিন ছেলে এবং দুই মেয়ের মধ্যে জীবনকৃষ্ণ আদর্শ ছেলে বলে মন্তব্য করেন তিনি। বেলারানির আরও অভিযোগ, জীবনকৃষ্ণের বাবা তাঁকে ছোটবেলায় খেতে, পরতে দেয়নি।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের