জাতীয় পতাকা হয়ে গেল হাত পাখা , কাঠগড়ায় বার্লা

বিজেপির সাংসদ কিনা দেশেরই জাতীয় পতাকাকে হাত পাখা হিসাবে ব্যবহার করছেন। তিনি জন বার্লা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক মত না হলেই পালিস্তানি কিংবা রাষ্ট্রদ্রোহী। এভাবেই মোদি জমানায় বিরোধী পক্ষ থেকে ভিন মতের মানুষদের বার বার বিঁধেছে গেরুয়া শিবির। একমাত্র তাঁরাই দেশপ্রেমী, দেশের নাগরিক। বাকি সবাই অনুপ্রবেশকারী। আর এখন সেই বিজেপিরই সাংসদ(BJP MP) কিনা দেশেরই জাতীয় পতাকাকে(National Flag) হাত পাখা হিসাবে ব্যবহার করছেন। এখন আর কিছু দেখতে পাচ্ছে না গেরুয়া শিবির। আবার দেখতে চাইছেও না, এমনটাও হতে পারে। যে সাংসদ এমন নেক্কারজনক কাজ করেছেন তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী এবং এই বাংলা(Bengal) থেকেই জেতা একজন বিজেপি সাংসদ। তিনি জন বার্লা(John Barla)। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার(Alipurduyar) লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তিনি। তাঁর বিরুদ্ধেই অভিযোগ উঠেছে জাতীয় পতাকাকে হাত পাখা হিসাবে ব্যবহার করার। 

আরও পড়ুন প্রধান শিক্ষকদের Leadership Management প্রশিক্ষণ দেবে IIM Kolkata

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জন বার্লার জাতীয় পতাকাকে হাত পাখা হিসাবে ব্যবহার করার ঘটনার ভিডিও। সেই ভিডিও মাত্র ৪ সেকেন্ডের। কিন্তু সেই ভিডিওর দৌলতেই বিটর্কের মুখে পড়েছেন বার্লা। তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগ তুলেছে তৃণমূল। নিউ আলিপুরদুয়ার জিআরপি থানায় আবার সেই অভিযোগ দায়ের করেছেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বরাইক। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২৯ মে নিউ আলিপুরদুয়ার স্টেশনে বন্দে ভারত ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে দেশের জাতীয় পতাকাকে পাখা হিসাবে ব্যবহার করতে দেখা গিয়েছে সাংসদ জন বার্লাকে। সেই ছবি-সহ অভিযোগপত্র নিউ আলিপুরদুয়ার জিআরপি থানায় জমা দিয়েছেন তৃণমূল নেতারা।

আরও পড়ুন SFI ছাড়ার অপরাধে নগ্ন করে মার ছাত্রকে, তোলা হল ভিডিও

তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক ভাষ্কর মজুমদার এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘দলের জেলা সভাপতি বাইরে থাকায় তাঁর সই করা অভিযোগপত্র আমরা জিআরপি থানায় জমা দিয়েছি। আমাদের সাংসদ জাতীয় পতাকার সম্মান দিতে জানেন না। ঘটনার তদন্ত করে সাংসদকে ভারতের সংবিধান অনুযায়ী শাস্তি দিতে হবে।’ তবে বিজেপি বিষয়টিতে আমল দিতে নারাজ। আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক মিঠু দাস বলেন, ‘তৃণমূলের হাতে কোনও ইস্যু নেই। তাই এসব মিথ্যা অভিযোগ তুলে হাওয়া গরম করতে চাইছে।’ যদিও এই ঘটনার জেরে আদালতে মামলা দায়ের হলে কী হবে তা জোর গলায় বলতে পারছেন না কোনও বিজেপি নেতারা।

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বিরতি কাটিয়ে অভিনয়ে কামব্যাক ক্যাটরিনার, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

সুদানের এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলা! নিহত ২৩, আহত একাধিক

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত