চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডির হাতে গ্রেফতার হয়ে অসুস্থ হয়ে পড়লেন বেহালার ব্যবসায়ী তথা সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদার। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়েছে আর জি কর হাসপাতালে। জমি কেলেঙ্কারি ও আর্থিক দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গতকাল, রবিবার গ্রেফতার হন জয় কামদার। রবিবার সকাল থেকেই তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুপুরে আটক করা হয়। শেষে রবিবার বিকেলে পিএমএলএ অ্যাক্টে গ্রেফতার হন তিনি। আজ, সোমবার তাঁকে আদালতে তোলার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। তার আগে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সেই কারণেই আর জি করে ভর্তি বেহালার ব্যবসায়ী।

আরও পডুন: ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

আদালতে তাই দ্রুত গিয়ে জেল হেফাজতের আবেদন জানিয়েছে ইডি। হাসপাতালেই ক্লোজ প্রক্সিমিটি ভিজিলান্স চেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। জয়ের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি ইডির আধিকারিকদের। কিছু নথি এমন মিলেছে যে একাধিক সন্দেহভাজনের সঙ্গে এই অভিযুক্তের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। এমনটাই সূত্র মারফত খবর। রবিবার সাত সকালেই জয়ের বাড়িতে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদিও প্রথমে ওই ব্যবসায়ীর বাড়িতে ঢুকতে পারেনি ইডি। পরে অনেক ডাকাডাকির পর ঘরে ঢোকে কেন্দ্রীয় এজেন্সি। দীর্ঘক্ষণ তল্লাশির পর জয়কে আটক করে সিজিও কমপ্লেক্সে যায় ইডি। সেখানেই বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় জয় কামদারকে।

মূলত প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত জয়। সূত্রের খবর, শাসকদলের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এই ব্য়বসায়ীর।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ