ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি :জনশক্তিকে ভয় পেয়ে বিজেপি নিজেদের এজেন্সি দিয়ে চাপ সৃষ্টি করছে। দক্ষিণ কলকাতার ভবানীপুরে কমিউনিটি বৈঠকে এমনই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার ভবানীপুর কেন্দ্রে জনসংযোগ সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ৭০ নম্বর ওয়ার্ডে উত্তম উদ্যানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে ও সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব সম্প্রদায়কে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানান তৃণমূল নেত্রী। বিজেপিকে হটাতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। ভবানীপুর (Bhawbanipur)কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তিনি ‘ঘরের মেয়ে’।

এই আসন থেকে যতবার তিনি লড়েছেন রেকর্ড ভোটে জিতেছেন। এবারও জেতার অন্যথা হবে না এমনটাই আত্মবিশ্বাসী সেখানকার তৃণমূল নেতারা। কিন্তু প্রচারে কোথাও খামতি রাখতে চাইছেন না কেউই। ভবানীপুরে নিজের কেন্দ্রে তাই রবিবার সন্ধ্যায় প্রচারে নামেন তৃণমূল সুপ্রিমো। গত কয়েকদিনে মোট ৮টি পথসভা ও রোড শো আছে নেত্রীর ।তার আগে রবিবার সন্ধ্যায় একেবারে ঘরোয়া ভাবে প্রচার সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তম উদ্যানে ভোটারদের উদ্দেশ্যে মমতা বলেন বিজেপি ভয় পেয়েছে বলেই বাংলাকে টার্গেট করেছে। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে চাপ তৈরি সৃষ্টি করছে।

সম্প্রতি দেবাশীষ কুমার সহ তৃণমূলের একাধিক নেতা ও ব্যবসায়ীর বাড়িতে ,অফিসে ইডি এবং আয়কর দফতর হানা দেয়। তার পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সন্ধ্যায় এই মন্তব্য করেন। এর পাশাপাশি নেত্রী শুক্রবার সংসদে মহিলা বিল সংশোধনী পাস না হওয়ার প্রসঙ্গ তুলে ধরে বলেন যেভাবে দিল্লির সংসদে বিজেপিকে হারিয়ে বিরোধীরা, সেভাবেই এই বিজেপিকে এবার হারাতে হবে। এই বিজেপিকে দেশ থেকে যেতে হবে। ওরা সংখ্যালঘু হয়ে গেছে। ভবানীপুরের সব সম্প্রদায়কে তিনি একসঙ্গে বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার ডাক দেন।

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?